25/06/2026
🇰🇼 কুয়েতে মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ জানিয়েছেন, দেশে প্রবেশের চেষ্টা করা প্রায় ৯৫ শতাংশ মা*দকের চালান নিরাপত্তা বাহিনী আ*টক করছে।
তিনি বলেন, মা*দক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করলেও আধুনিক প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলা করছে। সম্প্রতি মা*দকদ্রব্যে ভেজানো A4 কাগজের একটি চালানও জব্দ করা হয়েছে।
তিনি তরুণদের মা*দকের ক্ষতি থেকে রক্ষায় পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতাকে মা*দকবিরোধী লড়াইয়ের অন্যতম কার্যকর অ*স্ত্র হিসেবে উল্লেখ করেন।
সূত্র: কুয়েত টাইমস