18/05/2026
বিসিবি’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় অধ্যক্ষ জসিম উদ্দীন স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সাবেক এই কৃতি খেলোয়াড় দীর্ঘদিন সফলতার সঙ্গে মহেশখালী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কক্সবাজার সিটি কলেজের জিবি সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।ক্রীড়া ও শিক্ষা অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং অবদান নিঃসন্দেহে এ অর্জনকে আরও অর্থবহ করেছে।মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দীন স্যারের এই গৌরবময় অর্জনে 'মহেশখালী স্পোর্টস একাডেমি' পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।ভবিষ্যতে তাঁর হাত ধরে কক্সবাজারের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে ও এগিয়ে যাবে,এই প্রত্যাশা রইলো।