23/06/2026
Happy Birthday "The little boy from Rosario"
লিওনেল মেসি। এক শ্রেনীর মানুষের কাছে শুধুই একটা নাম, কেবলই একজন ফুটবলার। আরেক শ্রেণীর মানুষের কাছে মস্ত বড় আবেগ, সবচেয়ে প্রিয় তারকা। আমি পরের শ্রেণীর মানুষ। হাজার হাজার মাইল দূরে লোকটার বাস। তাতে কী? মনে যার বাস, তাকে পথের দূরত্ব দিয়ে কী আর মাপা যায়! মেসির স্থান হৃদয়ে। সেখানে সে থাকে পরম যত্নে। মেসি এমন একজন, যার খেলা দেখতে ভাল্লাগে। যে গোল করলে, ভাল্লাগে। মেসি ট্রফি উঁচিয়ে ধরলে, ভাল্লাগে। খবরে মেসিকে দেখলে, চ্যানেল পাল্টানো থামিয়ে দিতে ভাল্লাগে। পত্রিকার পাতায় মেসির ফটো দেখলে, লেখাটুকু পড়ে ফেলতে ভাল্লাগে। ফিড স্ক্রল করতে করতে মেসিকে নিয়ে কারো পোস্ট দেখলে, সেখানে লাভ রিঅ্যাক্ট দিতেও ভাল্লাগে। হ্যাঁ, মেসি। মেসি। ছোট একটা নাম। দ্রুত লিখে ফেলা যায়, নিমিষে উচ্চারণ করে ফেলা যায়। তবে, হাজার হাজার শব্দ দিয়েও তার প্রতি জমে থাকা আবেগ বুঝানো অসাধ্য। মেসি কখনো রাত জাগার কারণ। কখনো অ্যালার্মের শব্দে কাঁচা ঘুম ভাঙার কারণ। মেসি মাতামাতির কারণ! কখনো আবার বন্ধু মহলে সামান্য তর্কেরও কারণ! আর এই সবটা মিলিয়েই এই মানুষটাকে ভালোবাসি। অসম্ভব ভালোবাসি।
মেসির ক্যারিয়ারের শুরুটা ছিলো একটি ন্যাপকিন পেপারে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। বার্সাও সেদিন ভাবতে পারেনি, এই মেসি কত কী এনে দেবে তাদেরকে! কয়েক বছর আগে আর্জেন্টিনাও হয়তো ভাবেনি, তাদের জার্সিতে ক্যারিয়ারের শেষ বিকালে কত কী অর্জন করবেন মেসি! মেসির ক্যারিয়ার কিছুটা অপূর্ণ থাকলেও অবশ্য তাকে একইভাবে ভালোবাসতো তার ফ্যানেরা। তবে, নানা ডিবেট থেকে যেতো। মেসি হয়তো চাননি সেটা। 'অপ্রাপ্তি' শব্দটাকে বানিয়েছেন অতীত। শুধুই কি খেলা? মাঠের বাইরের ব্যক্তিত্ব দিয়েও মুগ্ধ করেছেন বারবার। তিনি এমনই। ভালোবাসতে বাধ্য করেন। জানি বয়স অনেক হলো। জানি ফুটবল পায়েও তার পথচলা আর বেশিদিন নেই। তবে, মেসি থেকে যাবে ইতিহাসের পাতায়। থেকে যাবে স্মৃতিতে। বেঁচে থাকলে, বৃদ্ধ বয়সে নস্টালজিয়ায় ভুগতে ভুগতে তরুণ কাউকে হয়তো বলবো- "যে মেসির কথা তোরা শুনিস, পড়িস। আমরা বড়ই হয়েছিলাম তার খেলা দেখতে দেখতে, তাকে নিয়ে মাতামাতি করতে করতে! আমরাই ছিলাম সেই লাকি জেনারেশন!" ❤️ লিও মেসি- টুডে, টুমোরো, ফরেভার!
Happy Birthday My King! Thank you for everything.🤍
© SK RA Kib
© Sk Rakib.JR