24/12/2025
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পেকুয়ার শিলখালী পেঠান মাতবর পাড়া ক্রীড়া উন্নয়ন সংঘ পরিচালিত শিলখালী পেঠান মাতবর পাড়া ক্রিকেট ফ্যামেলী কর্তৃক আয়োজিত ৪র্থ বারের মতো শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট -২৫-২৬ আসরের উদ্বোধনীয় খেলা।
বুধবার বিকেলে শিলখালী পেঠান মাতবর পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় শিলখালীর ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হোছাইন মুহাম্মদ এরশাদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স চকরিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার জামাল হোছাইন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও এমইউপি শাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ভারুয়াখালী যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আসহাব উদ্দিন এবং ক্রীড়াবিদ মিজানুর রহমান।
এছাড়াও শিলখালী পেঠান মাতবর পাড়া ক্রিকেট ফ্যামেলীর সুজন, লোটাস, শামীম, আরমান, রকি ,আদম, বাপ্পিসহ আরো অনেকে।
খেলায় ভারুয়াখালী যুব ক্রিকেট একাদশ বারবাকিয়া বনাম ডায়মন্ড সিটি ক্রিকেট একাদশ পেকুয়া এর মধ্যে প্রতিদ্বন্দীতা হয়। প্রথম ইনিংসে শুরুতে ব্যাট করতে নামে ভারুয়াখালী যুব ক্রিকেট একাদশ । দ্বিতীয় ইনিংসে ডায়মন্ড সিটি একাদশ পেকুয়া ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় লাভ করে।
উদ্বোধনী খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ডায়মন্ড সিটি একাদশ পেকুয়ার মারুফ।
©বেলভূমি নিউজ, পেকুয়া।❤️