Strong Signora Fitness Studio

Strong Signora Fitness Studio keep your Body&Mind Fit�

02/09/2026

Admission going on...

09/08/2026

😔✔️

আসসালামু আলাইকুম We are expensive!!! Yes we are😊আমাদের জিম এর মান্থলি ফি শুনলেই অনেকে আঁতকে ওঠেন,এতো প্রাইস কেন??অন্য জি...
07/08/2026

আসসালামু আলাইকুম

We are expensive!!! Yes we are😊

আমাদের জিম এর মান্থলি ফি শুনলেই অনেকে আঁতকে ওঠেন,এতো প্রাইস কেন??অন্য জিমে তারা আরো অনেক কমে জিম করেছেন,আমরা এতো বেশি রাখছি কেন প্রশ্ন করে,প্রশ্ন বানে জর্জরিতও করেন অনেকে 🥹

আজ তাদের বলতে চাই কেন আমরা EXPENSIVE!!
১.আমরা আপনাকে গ্যারিন্টি দিয়ে এডমিশন করতে পারি,যে আপনার হেলথ ইস্যু রিকোভার করে আপনার ওয়েট লস জার্নি কে আমরা সাস্টেইনেবল রেজাল্ট এনে দিতে পারবো।এটার জন্য আমরা EXPENSIVE.

২.জিম এ আপনি নিশ্চয়ই কোন গোল নিয়ে আসেন,হয় ওজন কমানো,বাড়ানো,বডি শেইপিং,টোনিং,মাসলবিল্ডিং,স্ট্রেন্থ বিল্ডিং কিংবা লাইফস্টাইল গাইড যাই চান না কেন Strong Signora সেটার একমাত্র সলিউশন।আমরা ডিল করি সুস্থ,অসুস্থ সব ধরনের মানুষ,ম্যানেজমেন্ট করি ডিজিজ। তাই আমরা EXPENSIVE.

৩.আমাদের যেকোন প্যাকেজ এ আপনি ট্রেইনার গাইডেন্স পাবেন এক্সট্রা কোন ফি ছাড়া ✔️✔️✔️।একটা ব্যাচ এ ১০ জনের ১০ রকম ব্যায়াম এর রিকয়ারমেন্ট থাকলেও আমাদের স্কিল্ড ট্রেইনার সার্ভ করে ১০ রকম ভাবেই।তাই আমরা EXPENSIVE.

৪.আপনার শারীরিক যত্নের পাশাপাশি আমরা আপনাদের মানসিক সাস্থ্যের যত্নেও সমান ভাবে খেয়াল রাখি।আপনাদের জন্য কমফোর্ট জোন তৈরি করি।অনেকে এই বলেন আমরা তাদের সেকেন্ড হোম।তাই আমরা EXPENSIVE.

৫.আপনার প্রয়োজন বুঝে আপনাকে সঠিক পরামর্শ বিনামুল্যে দিয়ে সঠিক পথের গাইডেন্স করি।যেন আপনি না বুঝেও কোন ভুল সিদ্ধান্ত না নেন।তাই আমরা EXPENSIVE.

৬.সার্বোক্ষনিক জিম ওপেন রেখে আপনাদের জন্য টাইম ফ্লেক্সীবিলিটি ক্রিয়েট করি,আপনার এক্সেস কে আপনার নিয়ন্ত্রণে ই রাখি।তাই আমরা EXPENSIVE.

যারা এই সার্ভিস গুলো চান তারাই আমাদের মেম্বার হবেন। তাদের জন্যই আমরা ।

"WE ARE NOT ORDINARY
NOT FOR ALL"
THANK YOU🙏
Cp

Strong Signora Fitness Studio Team
Cox's bazar sadar, baharchora

ওজন কমানোর জন্য শুধু মেয়েদের জীম বা ওয়ার্ক আউট করা দরকার??? এই পোস্টটা শুধু শুকানোর জন্য না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্...
06/07/2026

ওজন কমানোর জন্য শুধু মেয়েদের জীম বা ওয়ার্ক আউট করা দরকার??? এই পোস্টটা শুধু শুকানোর জন্য না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মেয়ের জন্য।

আমাদের দেশের মনেহয় অধিকাংশ মানুষ চিন্তা করে
Exercise করি শুধু Slim হওয়ার জন‍্য বা যেহেতু আমি শুকনা তাই আমি ফিট বা আমার ওয়ার্কআউট দরকার নাই। কিন্তু কাউকে বুঝানো যায় না এইটা দরকার সুস্থ থাকার জন‍্য।

কিন্তু আসলেই কি আপনি জানেন?
গবেষণায় দেখা গেছে, নিয়মিত শারীরিক ব্যায়াম কিছু ধরনের ক্যান্সারের, বিশেষ করে Breast Cancer এর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এই ব‍্যাপার নিয়ে কেউ কথা বলি না আমরা 🤦‍♀️।

কীভাবে সাহায্য করে??

যখন আমরা নিয়মিত Exercise করি
👉 শরীরের অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে।
👉 শরীরে Estrogen ও Insulin এর ভারসাম্য ভালো রাখতে সাহায্য করতে পারে।
👉 দীর্ঘদিনের Chronic Inflammation কমাতে সাহায্য করতে পারে।
👉 Immune System আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করতে পারে।
🔴এই সবগুলোই Breast Cancer এর ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে।

কত সময় exercise করা প্রয়োজন???
✅ সপ্তাহে অন্তত ১৫০–৩০০ মিনিট Moderate Exercise (যেমন Brisk Walking)
✅ ৭৫–১৫০ মিনিট Vigorous Exercise (যেমন দৌড়ানো, সাতার, HIIT exercise) এমন ব্যায়াম যেখানে আপনার শ্বাস অনেক দ্রুত চলে, হার্টবিট অনেক বেড়ে যায় এবং একটানা কথা বলাও কঠিন হয়ে যায়.
✅ সপ্তাহে অন্তত ২ দিন Strength Training রাখা উচিত।

অর্থাৎ, সপ্তাহে ৪–৫ দিন ৩০–৬০ মিনিট শরীরচর্চা করলে এই লক্ষ্য পূরণ করা সহজ হয়।

❌ Exercise করলেই Breast Cancer হবে না এমন নিশ্চয়তা নেই। আবার Exercise না করলেই Breast Cancer হবেই এটাও সত্য নয়।

Breast Cancer এর পেছনে Genetics, Age, Hormones, Lifestyle সবকিছুরই ভূমিকা রয়েছে।
কিন্তু…

যে বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে Exercise অন্যতম শক্তিশালী একটি অভ্যাস।

আমি কেন Weight Training করি?

❌শুধু Weight Loss এর জন্য না।

👉Strong Muscle
👉Healthy Bones
👉Better Metabolism
👉Healthy Mind
👉আর দীর্ঘমেয়াদে নিজের শরীরকে যতটা সম্ভব সুস্থ রাখতে।

আজকের ৪৫ মিনিটের Exercise হয়তো আগামী ২০ বছরের সুস্থ জীবনের ইনভেস্টমেন্ট । ❤️ আজকের ছোট্ট একটি অভ্যাসই হয়তো ভবিষ্যতের বড় একটি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

যদি রেফারেন্স কেউ জানতে চান দয়া করে কমেন্ট করবেন আমি রেফারেন্স লিংক দিয়ে দিবো।

আপনি সপ্তাহে কয়দিন Exercise করেন?
❤️ ১–২ দিন
💪 ৩–৪ দিন
🔥 ৫+ দিন
😊 এখনো শুরু করিনি

কমেন্ট করুন সবাই ।
Cp

আসসালামু আলাইকুম ❤️আলহামদুলিল্লাহ সকলকে সাথে নিয়ে চতুর্থ বছরে পা রাখলো Strong Signora Fitness Studio 🥳🎉জিমের সদস্যবৃন্দ ...
18/06/2026

আসসালামু আলাইকুম ❤️

আলহামদুলিল্লাহ সকলকে সাথে নিয়ে চতুর্থ বছরে পা রাখলো Strong Signora Fitness Studio 🥳🎉

জিমের সদস্যবৃন্দ ও কলাকুশলি সকলকে নিয়ে আয়োজন করা হয়েছে one dish ফুড পার্টির।

এবং সেই উপলক্ষে চলছে বিশেষ ডিসকাউন্ট ✔️✔️

সকাল ৭ টা থেকে জিম খোলা থাকবে অর্থাৎ আরো একটি ব্যাচ করানো হচ্ছে সকাল ৭ টা থেকে।

ধন্যবাদান্তে
Strong Signora Fitness Studio Team 💪

আসসালামু আলাইকুম ঈদ মোবারাক ❤️❤️সুস্থ থাকলে আমাদের ঈদও অনেক সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ । সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় ন...
27/05/2026

আসসালামু আলাইকুম
ঈদ মোবারাক ❤️❤️
সুস্থ থাকলে আমাদের ঈদও অনেক সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ । সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, এই নিয়ামতের যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব। 🌸
জুন মাসে রয়েছে বিশাল ডিসকাউন্ট!
বিস্তারিত জানতে পেইজে চোখ রাখুন /ইনবক্স করুন।
ধন্যবাদ
❤️❤️❤️❤️

08/05/2026

আমাদের জিমেও কোনো দেশ সেরা ট্রেইনার দরকার নেই 😁🤭🤭🤭

02/05/2026

টেস্টোস্টেরন বাড়ানোর কমপ্লিট গাইডলাইন:

ইদানিং দেখি অনেকেই উপদেশ দেন, বাদাম খান টেস্টোসটেরোন বেড়ে যাবে, ঘি খান, ডিম খান টেস্টোসটেরোন বেড়ে যাবে।

শোনেন! টেস্টোস্টেরন আপনার ছেলের হাতের মোয়া না, যে এতো সহজে বেড়ে যাবে। এতো সস্তা হলে সবারই টেস্টোস্টেরন লেভেল High থাকতো!

টেস্টোস্টেরন বাড়াতে হলে লাইফস্টাইলে only ২/১টা চেন্জ আনলে হবে না, পুরো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে।

টেস্টোস্টেরন বাড়ানোর জন্য যদি আপনি easy & shortcut way খুঁজেন , তো এই পোষ্ট আপনার জন্য না। আর যদি আপনি সত্যিই জানতে চান আর চেষ্টা করতে রাজি থাকেন তাহলে এই গাইডলাইন থেকে উপকৃত হতে পারবেন।

চলেন, মূল কাহিনীতে —

১। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং ৭/৮ ঘন্টা ঘুমানোর ট্রাই করবেন।

২। ডায়েটে পর্যাপ্ত good fat রাখুন।
আপনার প্রতি কেজি ওজনের জন্য কমপক্ষে ০.৬-০.৮ গ্রাম ফ্যাট রাখবেন।

৩। পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার খাবেন।
প্রতি কেজি ওজনের জন্য অন্তত ১-১.২ গ্রাম প্রোটিন খাবেন। এইটা একেবারে নূন্যতম বললাম, এটা যদি আরো বাড়াতে পারেন তাহলে তো আরো ভালো।

৪। অতিরিক্ত ভাজা-পোড়া, চিনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন।

৫। সয়াবিন তেলের বদলে সরিষার তেল কিংবা অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করুন।

৬। স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে ফোকাস দিন।
[High stress is a testosterone killer]

৭। এক্সারসাইজ করুন।
এইটা শেষে বললেও একেবারে মাস্ট করতে হবে। এবং শুধু হাঁটাহাঁটি বাঁ দৌড়াদৌড়ি করলে হবে না, স্ট্রেংথ ট্রেইনিং করতে হবে [জিমে গিয়ে ওয়েট লিফট করা যেমন স্ট্রেংথ ট্রেইনিং, তেমনি বাসায় পুশ আপ, পুল আপ, স্কোয়াট আর লাঞ্জেস দেওয়াও স্ট্রেংথ ট্রেইনিং]।

এই ৭ টা একেবারেই বেসিক রুলস । এগুলো মেনে চলেন, তারপর দেখবেন আপনার টেস্টোসটেরোনের দাপটে বনের বাঘও আপনাকে দেখে সালাম ঠুকে পথ ছেড়ে দিবে।

Cp

আসসালামু আলাইকুম এত ঝড়ের মাঝেও যারা থামে না, তারাই একদিন নিজের গল্প লিখবে ইনশাআল্লাহ।আজ শুরু হোক আপনার ট্রান্সফরমেশন—শরী...
28/04/2026

আসসালামু আলাইকুম

এত ঝড়ের মাঝেও যারা থামে না, তারাই একদিন নিজের গল্প লিখবে ইনশাআল্লাহ।

আজ শুরু হোক আপনার ট্রান্সফরমেশন—
শরীর বদলাবে, আত্মবিশ্বাস বাড়বে, আর আপনি নিজেই হবেন নিজের অনুপ্রেরণা!!!

👉 Join করুন Strong Signora Fitness Studio তে

এই মাসের বিজয়ী ২ জন সদস্য পাচ্ছেন ৫০০ টাকা করে ডিসকাউন্ট পরবর্তী মাসের নির্দিষ্ট ফী হতে❤️❤️❤️❤️আমরা সব সময় আপনাদের এই ওজন কমানোর জার্নিতে পাশে আছি ইনশাআল্লাহ।

Address

নিরিবিলি হোটেলের পিছনের গলি, উত্তর বাহারছড়া , কক্সবাজার
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Strong Signora Fitness Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share