ভোরের পাখি-Early Bird

ভোরের পাখি-Early Bird Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোরের পাখি-Early Bird, Sports Team, BaharChara muktijuddho stadium, Cox’s Bazar, Cox's Bazar.

ভোরের পাখি-Early Bird(EXERCISE FOR BETTER FITNESS)
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক,অরাজনৈতিক ও ব্যায়াম ভিত্তিক সংগঠন।

অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে? 'সূরা : আর রহমান - আয়াত ৬৯'

আজ ২০/০৯/২০২৬, রবিবারের নিয়মিত কার্যক্রম : আলহামদুলিল্লাহ, আজ সকাল ৬টা থেকে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হয়। যথারীতি ব্য...
20/09/2026

আজ ২০/০৯/২০২৬, রবিবারের নিয়মিত কার্যক্রম :

আলহামদুলিল্লাহ, আজ সকাল ৬টা থেকে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হয়। যথারীতি ব্যায়াম, ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল এবং যোগব্যায়াম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

⚽ মাঠের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবার প্রতি বিনীত অনুরোধ—

খেলার আগে উপস্থিত সিনিয়র সদস্যগণ খেলোয়াড় বণ্টন করার পর দল “সরস-নিরস” বা শক্তিশালী-দুর্বল হয়েছে—এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকি। কারণ এখানে প্রত্যেক সদস্যই সমান গুরুত্বপূর্ণ।

কোনো সদস্য বল যথাযথভাবে রিসিভ বা পাস দিতে না পারলে তাঁকে ধমক বা নিরুৎসাহিত না করে উৎসাহ ও সহযোগিতা করি। একইভাবে গোল হওয়ার পর গোলরক্ষককে দোষারোপ না করে পাশে দাঁড়াই।

মনে রাখতে হবে—আমরা এখানে পেশাদার প্রতিযোগিতা করতে নয়, ব্যায়াম করতে, সুস্থ থাকতে এবং আনন্দের সঙ্গে মিলেমিশে খেলতে আসি। তাই মাঠের আচরণ হোক আরও সুন্দর, সহনশীল ও ভ্রাতৃত্বপূর্ণ।

👟 বিশেষ নির্দেশনা: ফুটবল খেলায় বুট অনুমোদিত নয়। অবশ্যই টার্ফ জুতা ব্যবহার করতে হবে। সবাই নিজের সুস্থতা ও অপর ভাইয়ের সুস্থতার দিকে খেয়াল রাখি।

❤️ জয়-পরাজয় নয়—সুস্থতা, আনন্দ, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বই আমাদের আসল জয়।

অনুরোধক্রমে
পরিচালনা কমিটি
ভোরের পাখি
www.vhorerpakhi.org

ভোরের পাখি | সুস্থতার ছন্দে, ফুটবলের আনন্দে আলহামদুলিল্লাহ।আজ ১৯/০৯/২০২৬, শনিবার সকাল ৬টা থেকে আমাদের নিয়মিত ব্যায়াম ও ব...
19/09/2026

ভোরের পাখি | সুস্থতার ছন্দে, ফুটবলের আনন্দে

আলহামদুলিল্লাহ।
আজ ১৯/০৯/২০২৬, শনিবার সকাল ৬টা থেকে আমাদের নিয়মিত ব্যায়াম ও ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও আনন্দে প্রাণবন্ত ছিল সকালের মাঠ।

খেলা শেষে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব শাহাব উদ্দিন ভাই ও খাদ্য কমিটির সভাপতি জনাব মনির ভাইয়ের সৌজন্যে সদস্যদের সিদ্ধ ডিম ও কাবুলি ছোলা দিয়ে আপ্যায়ন করা হয়। তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

🏆 এবার অপেক্ষা টুর্নামেন্টের রোমাঞ্চের!

📅 ১৬/১০/২০২৬, শুক্রবার — মাঠে ট্রফি উন্মোচন
⚽ ৩০/১০/২০২৬, শুক্রবার — টুর্নামেন্টের প্রথম মহারণ

সূর্যমুখী 🆚 শাপলা

দুই শক্তিশালী দলের লড়াই দিয়েই মাঠে গড়াবে এবারের টুর্নামেন্টের বল। কে হাসবে প্রথম জয়ের হাসি—উত্তর মিলবে সবুজ মাঠে!

পরিচালনা কমিটি
ভোরের পাখি
vhorerpakhi.org

ভোরের পাখি — সুস্থতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনেআজ ১৮/০৯/২০২৬, শুক্রবারআলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে আজ সকাল ৬ট...
18/09/2026

ভোরের পাখি — সুস্থতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনে
আজ ১৮/০৯/২০২৬, শুক্রবার

আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে আজ সকাল ৬টা থেকে ভোরের পাখির নিয়মিত কার্যক্রম শুরু হয়।
ব্যায়াম, ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল, যোগ-ব্যায়াম অনুষ্ঠিত হয়।

আজ সদস্যদের দুটি গ্রুপে ভাগ করে পৃথকভাবে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আনন্দের পাশাপাশি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থতাকে প্রাধান্য দিয়ে সুন্দর পরিবেশে খেলায় অংশগ্রহণ করার জন্য সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

আজকের আয়োজনে আমাদের সদস্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট রেজাউল করিম ভাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।

আমাদের প্রত্যাশা—ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, সৌহার্দ্য ও একতার বন্ধন আরও দৃঢ় হোক।

ভোরের পাখি
ব্যায়ামভিত্তিক সামাজিক সংগঠন
www.vhorerpakhi.org

17/09/2026

Official Opening Match Selection – 2nd Vhorerpakhi Football Tournament

⚽ 2nd Intra Vhorerpakhi Football Tournament 2026মাঠে ছয় দল—হৃদয়ে এক দল, ভোরের পাখিবিসমিল্লাহির রাহমানির রাহিমআলহামদুলিল্...
17/09/2026

⚽ 2nd Intra Vhorerpakhi Football Tournament 2026

মাঠে ছয় দল—হৃদয়ে এক দল, ভোরের পাখি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহামদুলিল্লাহ।

আসন্ন 2nd Intra Vhorerpakhi Football Tournament 2026 সুন্দর, সুশৃঙ্খল ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে ছয় দলের আইকনিক প্লেয়ারদের সঙ্গে সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম ও ডা. বিমল চৌধুরী মহোদয়, স্থায়ী কমিটি এবং পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় টুর্নামেন্টের জার্সির রং, খেলার সময়সূচি, নিয়মাবলি, খেলোয়াড়দের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে খেলা পরিচালনা করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
লটারিতে নির্ধারিত ৬ দলের জার্সির রং
সবার উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে দলের জার্সির রং নির্ধারণ করা হয়—

🔴 হাসনাহেনা — লাল
⚪ সূর্যমুখী — সাদা
🟢 কৃষ্ণচূড়া — সবুজ
🟣 অপরাজিতা — বেগুনি
🔵 রজনীগন্ধা — আকাশি
🟠 শাপলা — কমলা

লটারি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সম্পাদক জনাব আবদুল্লাহ আল ইমরান।

🏆 জার্সি ও ট্রফি উন্মোচন

📅 ১৬/১০/২০২৬, শুক্রবার

🔥 উদ্বোধনী পর্বের ম্যাচ

⚽ ১ম ম্যাচ: সূর্যমুখী 🆚 শাপলা
📅 ৩০/১০/২০২৬, শুক্রবার | ⏰ সকাল ৬টা

⚽ ২য় ম্যাচ: কৃষ্ণচূড়া 🆚 হাসনাহেনা
📅 ৩০/১০/২০২৬, শুক্রবার | ⏰ সকাল ৭টা

⚽ ৩য় ম্যাচ: অপরাজিতা 🆚 রজনীগন্ধা
📅 ৩১/১০/২০২৬, শনিবার | ⏰ সকাল ৬টা

**** টুর্নামেন্টের নিয়মাবলি ও আচরণবিধি

১. গ্রুপ পর্ব: প্রতিটি দল অন্য পাঁচটি দলের সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রত্যেক দল মোট ৫টি ম্যাচ খেলবে।

২. দ্বিতীয় রাউন্ড: গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৪টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে।

৩. দ্বিতীয় রাউন্ডের লড়াই: পয়েন্ট তালিকার ১ম দল বনাম ৩য় দল এবং ২য় দল বনাম ৪র্থ দল মুখোমুখি হবে।

৪. একাদশ: প্রতিটি দল ১১ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামবে।

৫. অফসাইড: এই টুর্নামেন্টে অফসাইডের নিয়ম থাকবে না।

৬. হলুদ কার্ড: হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়কে ১০০ টাকা জরিমানা এবং ৩ মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

৭. দ্বিতীয় হলুদ কার্ড: একই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড় ওই ম্যাচে আর খেলতে পারবেন না। তবে তাঁর পরিবর্তে অন্য একজন খেলোয়াড় মাঠে নামতে পারবেন।

৮. লাল কার্ড ও অসৌজন্যমূলক আচরণ: মাঠে বা মাঠের বাইরে রেফারির সঙ্গে অসৌজন্যমূলক কিংবা অশৃঙ্খল আচরণ করলে লাল কার্ড দেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট খেলোয়াড় পরবর্তী ম্যাচেও অংশগ্রহণের সুযোগ হারাতে পারেন।

৯. রেফারির সিদ্ধান্ত: মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কমিটি বা অন্য কারও কাছে অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

১০. সমান পয়েন্ট: দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে গোলের হিসাব, কার্ডের রেকর্ডসহ টুর্নামেন্ট কমিটি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অবস্থান নির্ধারণ করা হবে।

১১. নিরাপত্তা সবার আগে: ইচ্ছাকৃত বিপজ্জনক ট্যাকল, আঘাতের চেষ্টা বা প্রতিপক্ষের শারীরিক ক্ষতি হতে পারে—এমন খেলা পরিহার করতে হবে। একটি গোল বা জয়ের চেয়ে একজন সদস্যের সুস্থতা বেশি মূল্যবান।

১২. প্রতিপক্ষ নয়, আমরা এক পরিবার: মাঠে ছয়টি দল প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে সবাই ভোরের পাখি পরিবারের সদস্য।

১৩. পারস্পরিক সম্মান: সিনিয়র-জুনিয়র, সতীর্থ, প্রতিপক্ষ, রেফারি ও কর্মকর্তাদের প্রতি সম্মান বজায় রাখতে হবে। কটূক্তি, অপমান বা উসকানিমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।

১৪. প্রতিদ্বন্দ্বিতা মাঠেই শেষ: ম্যাচের কোনো ঘটনা নিয়ে পরে ব্যক্তিগত বিরোধ, দলাদলি বা মনোমালিন্য সৃষ্টি করা যাবে না।

১৫. উত্তেজনায় সংযম: ফাউল, গোল, কার্ড বা সিদ্ধান্তকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কি বা আক্রমণাত্মক আচরণ করা যাবে না। দলের দায়িত্বশীলরা নিজ নিজ খেলোয়াড়দের শান্ত রাখবেন।

১৬. কমিটির প্রতি আস্থা: টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিদ্ধান্ত সবাইকে সম্মানের সঙ্গে মেনে চলতে হবে। ব্যক্তিগত মতের চেয়ে সংগঠনের বৃহত্তর স্বার্থ ও শৃঙ্খলা প্রাধান্য পাবে।

১৭. সময়ানুবর্তিতা: প্রতিটি দলকে নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হয়ে প্রস্তুত থাকতে হবে। সময়ানুবর্তিতা ভোরের পাখির শৃঙ্খলার অংশ।

১৮. সুন্দর খেলাকে সম্মান: নিজের দলের পাশাপাশি প্রতিপক্ষের ভালো খেলা ও সুন্দর আচরণকেও প্রশংসা করতে হবে। ম্যাচ শেষে জয়ী ও পরাজিত দল পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবে।

১৯. নতুনদের উৎসাহ: অভিজ্ঞ খেলোয়াড়রা নতুন ও অপেক্ষাকৃত কম দক্ষ সদস্যদের সহযোগিতা ও উৎসাহ দেবেন। কারণ আমাদের লক্ষ্য সবাইকে সুস্থ ও সক্রিয় রাখা।

২০. সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠে ও মাঠের বাইরে সৌহার্দ্য: টুর্নামেন্টকে কেন্দ্র করে কোনো খেলোয়াড়, দল, রেফারি বা কমিটিকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বস মাঠে বা মাঠের বাইরে কোন পোস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
২১. বিপদে সবাই একসঙ্গে: মাঠে কেউ অসুস্থ বা আহত হলে দল-মত ভুলে সবাই সহযোগিতায় এগিয়ে আসবেন। খেলার আগে মানুষ, প্রতিযোগিতার আগে ভ্রাতৃত্ব।
২২. জয়-পরাজয়ে ক্রীড়াসুলভ মানসিকতা: জয়ে অহংকার নয়, পরাজয়ে ক্ষোভ নয়। জয়ী দল বিনয়ী থাকবে এবং পরাজিত দল ফলাফলকে হাসিমুখে গ্রহণ করবে।
২৩. সংগঠনের ভাবমূর্তি: প্রতিটি খেলোয়াড়ের আচরণে ভোরের পাখির একতা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের পরিচয় ফুটে উঠবে।
২৪. সুস্থতাই আমাদের সবচেয়ে বড় ট্রফি: ভোরের পাখির ফুটবল কোনো পেশাদার প্রতিযোগিতা নয়—এটি ব্যায়াম, আনন্দ, সুস্থতা ও ভ্রাতৃত্বের মিলনমেলা। তাই ট্রফি বা ফলাফলের চেয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক ও সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এছাড়া ৩০/১০/২০২৬, শুক্রবার উদ্বোধনী খেলা উপলক্ষে আমাদের অমুসলিম ভাইদের সৌজন্যে ছাগলের বিশেষ আয়োজন থাকবে।

"খেলা হোক আনন্দের,
প্রতিযোগিতা হোক সৌহার্দ্যের,
বন্ধন হোক ভ্রাতৃত্বের,
আর সবচেয়ে বড় জয় হোক সুস্থতার।"

“চলুন ফিরে যাই শৈশবের সোনালী মুহূর্তে—খেলায় মেতে উঠি, সুস্থতায় বেঁচে থাকি।”
পরিচালনা কমিটি
ভোরের পাখি
🌐

"সুস্থদেহ সুস্থমন” আমরা সবাই আপনজন এই শ্লোগান ধারন করে একটি বৎসর খুবই চমৎকার ভাবে শেষ করে বর্ষপুর্তি উৎযাপন করছে.....

আজ ১৭/০৯/২০২৬ খ্রি., সকাল ৬টা থেকে যথারীতি শুরু হয় আমাদের প্রিয় ভোরের পাখির নিয়মিত কার্যক্রম। আজকের সকালের ব্যায়ামে প্রশ...
17/09/2026

আজ ১৭/০৯/২০২৬ খ্রি., সকাল ৬টা থেকে যথারীতি শুরু হয় আমাদের প্রিয় ভোরের পাখির নিয়মিত কার্যক্রম। আজকের সকালের ব্যায়ামে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম মহোদয়। তাঁর প্রাণবন্ত নির্দেশনায় ব্যায়াম শেষে অনুষ্ঠিত হয় আনন্দঘন ফটোসেশন।

এরপর সংগঠনের সম্মানিত সভাপতি এডভোকেট মোঃ শফিকুর রহমান উপস্থিত সবাইকে সকালের শুভেচ্ছা জানান। একই সঙ্গে আমাদের সিনিয়র সদস্য ইমাম খাইর Imam Khair ভাই CBN-এর নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পাওয়ায় উপস্থিত সবাই তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁর নতুন দায়িত্বের পথচলা সুন্দর ও সফল হোক—এই কামনা করি।

গতকালের ফুটবল-সংক্রান্ত আহ্বানকে নিজেদের দায় ও ভালোবাসার অংশ হিসেবে নিয়ে তাৎক্ষণিকভাবে ফুটবল প্রদান করায় এডভোকেট মকসুদুর রহমান ভাইAdv Maksudur Rahman, রেজা ভাই (সিআইসি) এবং একেএম সরোয়ার মোস্তফা টিপু ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছোট ছোট সহযোগিতাই একটি পরিবারকে বড় করে—অংশগ্রহণে জন্ম নেয় আপনত্ব, আর সহযোগিতায় দৃঢ় হয় ভ্রাতৃত্ব।

সকালের এই মিলনমুহূর্তে আমাদের প্রিয় পবন দাদাসহ অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা এবং ভোরের পাখির সকল সদস্য ও তাঁদের পরিবারের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়। মহান আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন।

পরবর্তীতে অনুষ্ঠিত হয় ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল খেলা। আজ নিজে খেলার আনন্দ ত্যাগ করে রেফারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ছিদ্দিক ভাই। খেলার শৃঙ্খলা ও খেলোয়াড়দের নিরাপত্তায় তাঁর এই দায়িত্বশীল ভূমিকার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

জয়-পরাজয় মাঠের ক্ষণিকের গল্প—
সুস্থতা আমাদের মূল প্রাপ্তি।
খেলা হোক আনন্দের, প্রতিযোগিতা হোক সৌহার্দ্যের,
আর প্রতিটি ভোর হোক ভ্রাতৃত্বের।

সুস্থতা সকলের জন্য—এটাই ভোরের পাখির প্রত্যাশা।

ধন্যবাদান্ত
ভোরের পাখি
ব্যায়ামে সুস্থতা • খেলায় আনন্দ • সহযোগিতায় সম্প্রীতি • ভ্রাতৃত্বে শক্তি
www.vhorerpakhi.org

আলহামদুলিল্লাহ।আমাদের প্রিয় ভোরের পাখির সম্মানিত সিনিয়র সদস্য এবং 2nd Intra Vhorerpakhi Football Tournament 2026 এর পরিচ...
16/09/2026

আলহামদুলিল্লাহ।

আমাদের প্রিয় ভোরের পাখির সম্মানিত সিনিয়র সদস্য এবং 2nd Intra Vhorerpakhi Football Tournament 2026 এর পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব ইমাম খাইর Imam Khair ভাই কক্সবাজারের সর্বপ্রথম অনলাইন নিউজ পোর্টাল CBN (Cox’s Bazar News)-এর নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ভোরের পাখি পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও মহান আল্লাহর দরবারে শোকরিয়া।

পদোন্নতি শুধু একটি নতুন পদ নয়—
এটি দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের স্বীকৃতি;
আর নতুন করে আরও বড় দায়িত্বের পথে এগিয়ে চলার আহ্বান।

মহান আল্লাহ তায়ালা তাঁর এই নতুন দায়িত্বে সততা, প্রজ্ঞা ও সাফল্য দান করুন এবং তাঁর কলম ও কর্মকে মানুষের কল্যাণে আরও অর্থবহ করে তুলুন।

আপনার অর্জনে আমরা আনন্দিত, আপনার সাফল্যে আমরা গর্বিত।
এগিয়ে যান প্রিয় ইমাম খাইর ভাই—ভোরের পাখি পরিবার আপনার পাশে আছে।

নিবেদক
পরিচালনা কমিটি ও সকল সদস্য
ভোরের পাখি
www.vhorerpakhi.org

https://www.facebook.com/share/p/1DY2VhTKhi/

সিবিএন এর ‘নির্বাহী সম্পাদক’ পদোন্নতি পেলেন ইমাম খাইর

ভোরের পাখি — সুস্থতা, নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধনেআজ ১৬/০৯/২০২৬ খ্রি., যথারীতি সকাল ৬টা থেকে শুরু হয় আমাদের প্রিয় ভোরে...
16/09/2026

ভোরের পাখি — সুস্থতা, নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধনে

আজ ১৬/০৯/২০২৬ খ্রি., যথারীতি সকাল ৬টা থেকে শুরু হয় আমাদের প্রিয় ভোরের পাখির নিয়মিত কার্যক্রম। ব্যায়াম, ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল খেলা এবং যোগব্যায়ামের মধ্য দিয়ে সুন্দর ও প্রাণবন্তভাবে আজকের সকালের কার্যক্রম সম্পন্ন হয়।

দিনের কার্যক্রমের শুরুতেই আমাদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব পবন দাদা এবং প্রিয় সদস্য মুজিব ভাইয়ের আশু ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালা তাঁদের দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন এবং ভোরের পাখি পরিবারের সকল সদস্য ও তাঁদের পরিবারকে সুস্থ, নিরাপদ ও ভালো রাখুন। আমিন।

আমাদের ফুটবল খেলার মূল উদ্দেশ্য ব্যায়াম, সুস্থতা ও আনন্দ। তাই খেলার সময় নিজের নিরাপত্তার পাশাপাশি অপর সদস্যের নিরাপত্তা ও সুস্থতার প্রতিও সর্বোচ্চ খেয়াল রাখব। মনে রাখি—

জয়ের চেয়ে সুস্থতা বড়,
প্রতিযোগিতার চেয়ে সম্পর্ক বড়।
মাঠে আমরা প্রতিপক্ষ হতে পারি,
কিন্তু হৃদয়ে আমরা একই পরিবারের সদস্য।

আমরা খেলা ও ব্যায়াম শেষে ব্যবহৃত ফুটবলসহ সকল জিনিসপত্র যথাযথ স্থানে গুছিয়ে রাখব। আমাদের ছোট্ট একটি দায়িত্বশীল আচরণই পরের দিনের কার্যক্রমকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে তুলতে পারে।

⚽ সদস্যদের প্রতি ছোট্ট আহ্বান

আমাদের নিয়মিত ফুটবল খেলার জন্য বর্তমানে কয়েকটি ভালো মানের ফুটবলের প্রয়োজন রয়েছে। সম্মানিত সদস্যদের মধ্যে কেউ স্বেচ্ছায় কয়েকটি ভালো মানের ফুটবল দিতে চাইলে আগামীকাল মাঠে নিয়ে আসতে পারেন। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের এই সুন্দর পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

সুস্থতা আমাদের উদ্দেশ্য, নিরাপত্তা আমাদের দায়িত্ব, শৃঙ্খলা আমাদের সৌন্দর্য, আর ভ্রাতৃত্ব আমাদের সবচেয়ে বড় শক্তি।

পরিচালনা কমিটি
ভোরের পাখি
www.vhorerpakhi.org

ভোরের পাখি — শৃঙ্খলা, সুস্থতা ও ভ্রাতৃত্বের সুন্দর সকালআজ ১৫/০৯/২০২৬ খ্রি., যথারীতি সকাল ৬টা থেকে শুরু হয় আমাদের প্রিয় ভ...
15/09/2026

ভোরের পাখি — শৃঙ্খলা, সুস্থতা ও ভ্রাতৃত্বের সুন্দর সকাল

আজ ১৫/০৯/২০২৬ খ্রি., যথারীতি সকাল ৬টা থেকে শুরু হয় আমাদের প্রিয় ভোরের পাখির নিয়মিত কার্যক্রম। সকালের নির্মল পরিবেশে প্রথমে ব্যায়াম, এরপর ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল খেলা এবং যাঁদের সময় ও সুযোগ ছিল তাঁরা যোগব্যায়ামে অংশগ্রহণ করেন।

গতকালের ঘোষণা অনুযায়ী আজ ঠিক সকাল ৬টা ৩০ মিনিটে ফুটবল খেলা শুরু হয়। সম্মানিত সদস্যরা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে উপস্থিত হওয়ায় পুরো কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে।

একই সঙ্গে আমাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সবাই মোটরসাইকেল নির্ধারিত স্থানে রাখায় যোগব্যায়ামের জায়গাটিও সুন্দর, খোলামেলা ও নির্বিঘ্ন ছিল। ড্রেসিং রুমে আমাদের জিনিস পত্র ও জার্সিগুলো গুছিয়ে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকালও সবাইকে যথাসময়ে চলে আসার অনুরোধ করা হল।

এই ছোট ছোট নিয়ম মেনে চলার মধ্যেই একটি পরিবারের শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে ওঠে। এজন্য সকল সম্মানিত সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সময়ানুবর্তিতা আমাদের শৃঙ্খলা,
পারস্পরিক শ্রদ্ধা আমাদের সৌন্দর্য,
ব্যায়াম আমাদের সুস্থতা,
আর ভ্রাতৃত্ব আমাদের সবচেয়ে বড় শক্তি।

আসুন, এই সুন্দর ধারাবাহিকতা বজায় রেখে আমরা একসঙ্গে এগিয়ে যাই।

ভোরের পাখি — একটি সংগঠন নয়; একটি পরিবার, একটি বন্ধন, একটি ভালোবাসার নাম।

ভোরের পাখি — শ্রদ্ধায় সৌন্দর্য, ভ্রাতৃত্বে শক্তিআজ ১৪/০৯/২০২৬ খ্রি., সকাল ৬টা থেকে যথারীতি শুরু হয় আমাদের প্রিয় ভোরের পা...
14/09/2026

ভোরের পাখি — শ্রদ্ধায় সৌন্দর্য, ভ্রাতৃত্বে শক্তি

আজ ১৪/০৯/২০২৬ খ্রি., সকাল ৬টা থেকে যথারীতি শুরু হয় আমাদের প্রিয় ভোরের পাখির নিয়মিত কার্যক্রম। ব্যায়াম, সুস্থতার উদ্দেশ্যে খেলাধুলা ও যোগব্যায়ামের মধ্য দিয়ে আরও একটি প্রাণবন্ত সকাল অতিবাহিত হয়।

আমাদের এই পথচলা শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়—মনকে প্রফুল্ল রাখা, সম্পর্ককে সুন্দর করা এবং কর্মব্যস্ত জীবনের মাঝে একসঙ্গে কিছু আনন্দময় সময় কাটানোরও একটি উপলক্ষ।

সকল সম্মানিত সদস্যের প্রতি আন্তরিক অনুরোধ—আমাদের প্রতিটি কার্যক্রমে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখি। মতের ভিন্নতা থাকতে পারে, খেলার মাঠে প্রতিযোগিতা থাকতে পারে—কিন্তু তা যেন কখনো আমাদের পারস্পরিক সম্পর্কের সৌন্দর্যকে স্পর্শ না করে।

মাঠে প্রতিযোগিতা থাকুক, মনে নয়;
মতের ভিন্নতা থাকুক, হৃদয়ের দূরত্ব নয়।
একে অপরের প্রতি সম্মান থাকুক,
আর ভ্রাতৃত্বের বন্ধন হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।

ভোরের পাখি
ব্যায়ামে সুস্থতা • খেলায় আনন্দ • শ্রদ্ধায় সৌন্দর্য • ভ্রাতৃত্বে শক্তি

Address

BaharChara Muktijuddho Stadium, Cox’s Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when ভোরের পাখি-Early Bird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোরের পাখি-Early Bird:

Shortcuts

Share