11/06/2026
আমি গত ৫ বছরে অনেকবার বলেছি, "আপনি আর্জেন্টিনাকে হারাতে চান? উত্তরটা খুবই সোজা—রদ্রিগো ডি পলকে আউট করে দাও অথবা তার ন্যাচারাল খেলাটা খেলতে অসুবিধা তৈরি করো।" দেখবে আর্জেন্টিনা খুব সহজেই হেরে গেছে; স্কালোনির সাফল্যের মূল ইঞ্জিন রদ্রিগো ডি পল।
টানা ৪টি শিরোপা জয় করা আন্তর্জাতিক ফুটবলে মোটেই সহজ কোনো কথা নয়। উদিনেস থেকে বর্তমানে প্রাইম হারানোর পথে রদ্রিগো ডি পলের পারফরম্যান্স এটাই বলে—ডি পলের লেভেলের ফুটবলার পাওয়া এক কথায় আশীর্বাদ।
শেষ ৫-৭ বছরে ডি পলের লেভেলের পারফর্ম কোনো মিডফিল্ডার করতে পেরেছে? যদি এই ইঞ্জিনটা তার প্রাইমে থাকত, তাহলে আমি আবারও বলতাম, আর্জেন্টিনা আবারও—মানে টানা দুটি বিশ্বকাপ জিততে চলেছে।
কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সাফল্যের শুরু; এরপর প্রতিটি শিরোপা ঘরে তুলতে স্কালোনির প্ল্যানের মূল হিসেবেই ভূমিকা পালন করে গেছে। আর্জেন্টিনা ফ্যানরা ফাইনাল হারার অসহ্য ট্রল সহ্য করার পরে সাফল্যের দুয়ার হিসেবে এসেছিল রদ্রিগো ডি পল।
বিশ্বকাপের পরে আর্জেন্টিনার হয়ে অবসরে যাবেন। সাদা-আকাশি জার্সিকে ডি পল এত বেশি দিয়েছে যে লিখে শেষ করা সম্ভব নয়। আর্জেন্টিনার সমর্থকরা অবশ্যই গর্বিত তোমার জন্য; উদিনেস থেকে মিয়ামি অবধি ফুটবলে একজন মিডফিল্ডারকে মাঠে দেখতে কত শত রাত নির্ঘুম থাকল!