23/11/2019
আব্দুর রাজ্জাক কে?
রাজ্জাক প্রথম বাংলাদেশী বোলার যে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ৩ নাম্বারে এসেছিল।
রাজ্জাক সে,
যে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নিয়েছে।
রাজ্জাক সে,
বিশ্বের প্রথম বাম হাতি স্পিনার হিসেবে হাট্রিক করেছে।
রাজ্জাক সে,
বিশ্বের একমাত্র বোলার যে ৮৭.৭% উইকেট LBW এর মাধ্যমে শিকার করেছে।
রাজ্জাক সে,
যে প্রথম বাংলাদেশী হিসেবে আইপিইল তথা বিদেশী লীগ খেলেছে।
রাজ্জাক সে,
যে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ৪৬ বার ০ রান তথা ডাক খাওয়াইছে যা এশিয়ান বাম হাতি স্পিনারদের মধ্যে সেরা।
রাজ্জাক তো সে,
যে কিনা একই সাথে বিপিএলে রংপুর দলের স্পিন পরামর্শক ও অধিনায়কের দায়িত্ব পালন করেছে।
রাজ্জাক সে,
যে ১১৬ মিটার লম্বা ছক্কা মেরেছে যা আমাদের মধ্যে সবচেয়ে বড়।
রাজ্জাক সে,
ওয়ানডেতে আমাদের পক্ষে যার দ্রুততম ফিফটি আছে।
রাজ্জাক তো সে,
টেস্টে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে হাট্রিক ছক্কা মেরেছে।
রাজ্জাক সে,
যার বল ভয়ে না খেলার কথা বলেছিল কেভিন পিটারসেন ও ব্রেন্ডন টেইলর।
রাজ্জাক সে,
৪০০, ৫০০ ও ৬০০ প্রথম শ্রেণীর উইকেট ও ২০০, ৩০০ ও ৪০০ লিস্ট এ উইকেট শিকারী প্রথম বাংলাদেশী বোলার যে।
রাজ্জাক হলো সে, যে দেশের ক্রিকেটের সেরা অধিনায়ক। যার ৭ বারের নেতৃত্বে ৫ বার খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। হাট্রিক সহ টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে।
(আমাদের বাগেরহাটের গর্ব)