রাণীগাঁও একাদশ.Ranigwo Akadosh

রাণীগাঁও একাদশ.Ranigwo Akadosh »»CRICKET-//-FOOTBALL সহ সব ধরনের খেলাধুলার ক্লাব«?

20/09/2020

আল্লামা আহমদ শফি হুজুরের বাজে মন্তব্য কারী মুফতি আলাউদ্দিন গ্রেপ্তার !! কাজেই আল্লামা শফি হুজুকে নিয়ে বাজে মন্তব্য করে থাকলে তার কঠিন শাস্তি আসা করছি।
আর সে নির্দোষ হলে মুক্তি কামনা করছি।

28/07/2018

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় সিরিজ জয়
তৃতীয় ও শেষ ওয়ানডেতে জেসন হোল্ডারের দলকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে মাশরাফি বিন মুর্তজার দল।
বাংলাদেশের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ থামে ২৮৩ রানে।
দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতল বাংলাদেশ। সব মিলিয়ে তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজে হারাল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
জয়ের জন্য শেষ ২ ওভারে ৩৪ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েলের খুনে ব্যাটিংয়ে সেটা সম্ভব মনে হচ্ছিল। তবে ৪৯তম ওভারে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন রুবেল হোসেন।
জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ২৮ রান। মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। তবে বাঁহাতি পেসার চাপে ভেঙে পড়েননি। শেষ ৫ বলে দেন মাত্র তিনটি সিঙ্গেলস।
আশা জাগিয়েও দলকে জেতাতে পারলেন না রোভম্যান পাওয়েল। বিস্ফোরক ব্যাটিংয়ে এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৪১ বলে অপরাজিত থাকেন ৭৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০১/৬ (তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৬৭*, মাশরাফি ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*; কট্রেল ১/৫৯, হোল্ডার ২/৫৫, বিশু ১/৪২, পল ০/৭৭, নার্স ২/৫৩, গেইল ০/১৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৩/৬ (গেইল ৭৩, লুইস ৩৩, হোপ ৬৪, হেটমায়ার ৩০, কাইরন পাওয়েল ৪, রোভম্যান পাওয়েল ৭৪*, হোল্ডার ৯, নার্স ৫*; মাশরাফি ২/৬৩, মিরাজ ১/৪৫, মুস্তাফিজ ১/৬৩, মোসাদ্দেক ১০/০, মাহমুদউল্লাহ ০/২০, রুবেল ১/৩৪, সাকিব ০/৪৫)
ফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী।
রুবেলের দুর্দান্ত ওভার
৪৯তম ওভারে রুবেল হোসেনকে আক্রমণে ফেরালেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ককে হতাশ করেননি রুবেল। দুর্দান্ত বোলিংয়ে দিয়েছেন মাত্র ৬ রান। তার অসাধারণ বোলিংয়ে সিরিজ জয়ের আশা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮ রান। স্বাগতিকদের হাতে আছে ৪ উইকেট।
হোল্ডারকে ফেরালেন মুস্তাফিজ
দ্বিতীয় স্পেলে খরুচে বোলিং করা মুস্তাফিজুর রহমান তৃতীয় স্পেলে ফিরেই আঘাত হেনেছেন। ফিরিয়ে দিয়েছেন জেসন হোল্ডারকে।
এক্সট্রা কাভারের ওপর দিয়ে মুস্তাফিজকে উড়াতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। লং অফ থেকে ছুটে গিয়ে ক্যাচ মুঠোয় নেন রুবেল হোসেন। ১০ বলে ৯ রান করে ফিরে যান হোল্ডার। ভাঙে তার সঙ্গে রোভম্যান পাওয়েলের ৪ ওভার স্থায়ী ৩৮ রানের জুটি।
৪৭.১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৬২/৬। ক্রিজে পাওয়েলের সঙ্গী অ্যাশলি নার্স।
পাওয়েলের ঝড়ো ফিফটি
ঝড়ো ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রেখেছেন রোভম্যান পাওয়েল। তার ব্যাটে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিকরা।
২৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন রোভম্যান পাওয়েল। এই সময়ে তার ব্যাট থেকে আসে তিনটি করে ছক্কা-চার। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি।
৪৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৫১/৫। রোভম্যান পাওয়েল ৫০ ও জেসন হোল্ডার ৭ রানে ব্যাট করছেন।
হোপকে ফেরালেন মাশরাফি
ফিফটি করার পর রানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন শেই হোপ। তাকে ফিরিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
স্লগ করে মিপ মিডউইকেট দিয়ে বাংলাদেশ অধিনায়ককে উড়াতে চেয়েছিলেন হোপ। মাশরাফির অফ কাটারে ঠিক মতো টাইমিং করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ক্যাচ মুঠোয় নেন সাকিব আল হাসান।
৯৪ বলে পাঁচটি চারে ৬৪ রান করে ফিরেন হোপ।
৪৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২২৯/৫। ক্রিজে রোভম্যান পাওয়েলের সঙ্গী জেসন হোল্ডার। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ৭৩ রান।
কাইরন পাওয়েলের রান আউটে চাপে ওয়েস্ট ইন্ডিজ
মেহেদী হাসান মিরাজের বলে জীবন পেলেও তা কাজে লাগাতে পারলেন কাইরন পাওয়েল। একাদশে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান সেই ওভারেই ফিরে গেলেন রান আউট হয়ে।
শেই হোপ বল কাভারে পাঠালে রানের জন্য ছুটেন কাইরন পাওয়েল। হোপ তাতে সাড়া দেননি। মাশরাফি বিন মুর্তজার থ্রো ধরে বেলস ফেলে দেন মিরাজ। ৭ বলে ৪ রান করে ফিরে যান বাঁহাতি কাইরন পাওয়েল।
৩৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮০/৪। ক্রিজে হোপের সঙ্গী রোভম্যান পাওয়েল।
৭৭ বলে হোপের ফিফটি
তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় মন্থর এক ফিফটি করলেন শেই হোপ। একবার জীবন পাওয়া ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পঞ্চশ ছুয়েছেন ৭৭ বলে।
ফিফটি পাওয়ার পথে চারটি বাউন্ডারি হাঁকান হোপ।
কাইরন পাওয়েলকে জীবন দিলেন সাব্বির
মেহেদী হাসান মিরাজের বলে আবার হাতছাড়া হল সুযোগ। এবার কাইরন পাওয়েলের ক্যাচ ছাড়লেন সাব্বির রহমান।
লং অন দিয়ে অফ স্পিনারকে উড়াতে চেয়েছিলেন পাওয়েল। এগিয়ে এসে ক্যাচ মুঠোয় নিতে পারেননি সাব্বির। সেই সময় ২ রানে ব্যাট করছিলেন পাওয়েল।
হেটমায়ারকে ফেরালেন মিরাজ
সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। ভেঙেছেন স্বাগতিকদের ৬৭ রানের তৃতীয় উইকেট জুটি।
স্টাম্পের বল লেগে উড়িয়ে খেলতে চেয়েছিলেন হেটমায়ার। বাঁহাতি ব্যাটসম্যান দ্রুত গতির বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। দারুণ এক বলে ফিরে যান বোল্ড হয়ে।
আগের ম্যাচে সেঞ্চুরি করা হেটমায়ার ফিরেন ৪২ বলে দুটি চারে ৩০ রান করে।
৩৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৭৩/৩। ক্রিজে শেই হোপের সঙ্গী কাইরন পাওয়েল। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ১২৯ রান।
তৃতীয় উইকেটেও পঞ্চাশ রানের জুটি
টানা তিনটি উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
উদ্বোধনী জুটি পঞ্চাশ ছুঁয়েছিল ৫৪ বলে। দ্বিতীয় উইকেট জুটির ফিফটি আসে ৬০ বলে। শেই হোপ ও শিমরন হেটমায়ারের তৃতীয় উইকেট জুটির রান পঞ্চাশে যায় ৬৫ বলে। ধীরে ধীরে রান সংগ্রহ যেন কঠিন হয়ে পড়ছে স্বাগতিকদের জন্য।
৩৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৬৩/২। হোপ ৪২ ও হেটমায়ার ২৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ১৩৯ রান।
হোপকে জীবন দিলেন রুবেল
আক্রমণে ফিরেই উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজ। তার বলে শেই হোপকে জীবন দিয়েছেন রুবেল হোসেন।
প্রচুর ডট বল খেলা হোপ ঝটফট করছেন রানের জন্য। চেপে বসা ফাঁসটা আলগা করতে চেয়েছিলেন মিরাজকে ছক্কা হাঁকিয়ে। টাইমিং হয়নি, ক্যাচ উঠে যায় এক্সট্রা কাভারে। লং অফ থেকে ছুটে গিয়ে ক্যাচ মুঠোয় নিতে পারেননি রুবেল।
সে সময় ৩৬ রানে ব্যাট করছিলেন হোপ।
৩২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫৩/২। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন আরও ১৪৯ রান।
বিপজ্জনক গেইলকে ফেরালেন রুবেল
স্ট্রেইট বাউন্ডারি বেশ ছোট। তার সুযোগ কাজে লাগিয়ে পাঁচটি ছক্কা তুলে নিয়েছিলেন ক্রিস গেইল। রুবেল হোসেনের বলে চেষ্টা করেছিলেন আরেকটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের করে নেওয়ার। সেই চেষ্টা সফল হয়নি। উল্টো গেইল ঝড় থামিয়েছেন রুবেল।
লং অন দিয়ে রুবেলকে উড়াতে চেয়েছিলেন গেইল। ঠিক মতো টাইমিং করতে পারেননি। ধরা পড়েন মেহেদী হাসান মিরাজের হাতে।
৬৬ বলে ৭৩ রান করে ফিরেন গেইল। এই ম্যাচের ৫ ছক্কা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ছক্কা হল ৪৭৬টি। স্পর্শ করলেন পাকিস্তানের শহিদ আফ্রিদির সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০৬/২। ক্রিজে শেই হোপের সঙ্গী শিমরন হেটমায়ার।
দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছোঁয়া জুটি
প্রথম উইকেটের মতো দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডার বড় লক্ষ্য তাড়ায় কক্ষপথে রেখেছে স্বাগতিকদের।
৬০ বলে ফিফটি স্পর্শ করে ক্রিস গেইল ও শেই হোপের দ্বিতীয় উইকেট জুটির রান।
২১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০৪/১। গেইল ৭৩ ও হোপ ১৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ১৯৮ রান।
গেইলের ফিফটি
বড় রান তাড়ায় দলকে পথ দেখাচ্ছেন ক্রিস গেইল। বিস্ফোরক এই ওপেনার পেয়েছেন সিরিজে নিজের প্রথম ফিফটি।
মুস্তাফিজুর রহমানের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চশ স্পর্শ করেন গেইল। ৪০ বলে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি পাওয়ার পথে হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা।
১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৬/১। গেইল ৫০ ও শেই হোপ ৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ২২৬ রান।‘
লুইসকে ফেরালেন মাশরাফি
দারুণ এক ডেলিভারিতে নড়বড়ে এভিন লুইসকে ফিরিয়ে প্রথম আঘাত হেনেছেন মাশরাফি বিন মুর্তজা। ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।
অফ স্টাম্পের বাইরের লাফিয়ে উঠা অফ কাটারে কট বিহাইন্ড হয়ে ফিরে যান লুইস। বাঁহাতি ওপেনার ৩৩ বলে করেন ১৩। সিরিজে এ নিয়ে তৃতীয় লুইসকে আউট করলেন মাশরাফি।
১০.১ ওভারে লুইস ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৩/১। ক্রিজে ক্রিস গেইলের সঙ্গী শেই হোপ।
পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ
পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিকে বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ। ক্রিস গেইল ও এভিন লুইস স্বাগতিকদের এনে দিয়েছেন ভালো শুরু।
দুই ওপেনারের শুরুটা দুই রকম। গেইল প্রথম থেকেই খেলছেন মাঝ ব্যাটে। এক-দুই করে এগিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে তুলে নিচ্ছেন বাউন্ডারি।
ক্যারিয়ারের প্রথম হাজার রান ছোঁয়া লুইস সংগ্রাম করছেন মাঝ ব্যাটে খেলতে। গ্যাপ খুঁজে পাচ্ছেন কমই। পাওয়ার প্লেতে তার ব্যাট থেকে এসে মোটে একটি বাউন্ডারি।
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৩/০। গেইল ৩৫ ও লুইস ১৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য স্বাগতিকদের চাই আরও ২৪৯ রান।
জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের
সিরিজ জিততে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ার্নার পার্কে প্রথম দল হিসেবে জিততে হবে তিনশ রানের লক্ষ্য তাড়া করে।
সেন্ট কিটসের এই মাঠে এর আগে সাতবার হয়েছে তিনশ রান। দ্বিতীয় ইনিংসে কোনো দলই তিনশ ছুঁতে পারেনি।
ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্বাগতিকদের অধিকারে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ
শেষটায় ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরির পর অপরাজিত ফিফটিতে দলকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দিয়েছেন মাহমুদউল্লাহ।
৬ উইকেটে ৩০১ রান তুলেছে বাংলাদেশ। ৪৯ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে ৫ বলে ১১ রান নিয়ে দলকে তিনশ রানে নিয়ে যান মোসাদ্দেক হোসেন।
২০১২ সালে খুলনায় করা ২৯২ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল প্রথম ওয়ানডেতে করা ২৭৯।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০১/৬ (তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৬৭*, মাশরাফি ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*; কট্রেল ১/৫৯, হোল্ডার ২/৫৫, বিশু ১/৪২, পল ০/৭৭, নার্স ২/৫৩, গেইল ০/১৪)
ফিরে গেলেন সাব্বির
দ্রুত রান তোলার চেষ্টায় ফিরে গেলেন সাব্বির রহমান। ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
শেলডন কট্রেলকে টানা দুটি চার হাঁকিয়ে ফিরে যান সাব্বির। অফ স্টাম্পের বাইরের বল স্লগ করার চেষ্টায় ধরা পড়েন এভিন লুইসের হাতে।
৯ বলে ১২ রান করে ফিরেন সাব্বির।
মাহমুদউল্লাহর ফিফটি
কিমো পলকে ছক্কা হাঁকিয়ে সিরিজে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন মাহমুদউল্লাহ। তার ব্যাটে লড়াইয়ের পুঁজি গড়ছে বাংলাদেশ।
৪৪ বলে ফিফটিতে পৌঁছান মাহমুদউল্লাহ। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি চার ও দুটি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি মিডল অর্ডার ব্যাটসম্যানের চতুর্থ ফিফটি।
ঝড় তুলে ফিরে গেলেন মাশরাফি
প্রমোশন পেয়ে ছয় নম্বরে নেমে ঝড় তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। আশা জাগিয়েছেন তিনশ ছোঁয়া সংগ্রহের।
২৫ বলে চারটি চার ও একটি ছক্কায় মাশরাফি ফিরেন ৩৬ রান করে। তার ঝড়ের সবচেয়ে বড় অংশটা যায় জেসন হোল্ডারের ওপর দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কই শেষ পর্যন্ত ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ককে।
জায়গা করে নিয়ে হোল্ডারকে গ্লান্স করেছিলেন মাশরাফি। কিন্তু গ্যাপে খেলতে পারেননি, সহজ ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে ক্রিস গেইলের কাছে।
৪৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৫৩/৫। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী সাব্বির রহমান।
মাহমুদউল্লাহ-মাশরাফি জুটির পঞ্চাশ
ক্রিজে এসেই ঝড় তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। দায়িত্বশীল ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ। দুই জনের ব্যাটে পঞ্চম উইকেটে পঞ্চাশ রানের জুটি পেয়েছে বাংলাদেশ।
মাত্র ৩৬ বলে আসে মাহমুদউল্লাহ-মাশরাফি জুটির পঞ্চাশ।
দুই জনের দারুণ ব্যাটিংয়ে তিনশ রানের আশা জাগিয়েছে বাংলাদেশ।
সেঞ্চুরি ছুঁয়ে ফিরে গেলেন তামিম
ডিপ স্কয়ার লেগে কোনো ফিল্ডার ছিলেন না, তাই সুযোগটা নিতে চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পার করতে পারেননি স্কয়ার লেগ ফিল্ডারকে। বাঁহাতি ওপেনার ফিরে গেছেন কাইরন পাওয়েলের চমৎকার এক ক্যাচে।
নিজের শেষ ওভারে আঘাত হেনেছেন চমৎকার বোলিং করা দেবেন্দ্র বিশু। লেগ স্পিনার মিডল স্টাম্পে থাকা বল ঠিক মতো স্লগ সুইপ করতে পারেননি তামিম। ১২৪ বলে ৭ চার ও দুই ছক্কায় ফিরে যান ১০৩ রান করে।
তামিমের বিদায়ের সময় ৩৮.৫ ওভারে বাংলাদেশের স্কোর ২০০/৪। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক প্রমোশন পেয়ে ব্যাট করছেন ছয় নম্বরে।
তামিম একাদশ সেঞ্চুরি
সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল। তার দারুণ ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ।
অ্যাশলি নার্সের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারে একাদশ সেঞ্চুরি তুলে নেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাঁহাতি এই ওপেনারের দ্বিতীয় সেঞ্চুরি।
১২০ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে যান তামিম। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৭টি চার ও দুটি ছক্কা। নব্বইয়ের ঘরে গিয়ে দেবেন্দ্র বিশুকে হাঁকিয়েছিলেন নিজের দ্বিতীয় ছক্কা।
৩৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৯৬/৩। তামিম ১০০ ও মাহমুদউল্লাহ ২৫ রানে ব্যাট করছেন।
বোল্ড হয়ে ফিরলেন মুশফিক
ক্রিজে আসার পর থেকে রানের জন্য ছটফট করছিলেন মুশফিকুর রহিম। ফিরে গেলেন দ্রুত রান তোলার চেষ্টাতেই।
অফ স্পিনার অ্যাশলি নার্সের মিডল স্টাম্পের বল শাফল করে স্কুপ করতে চেয়েছিলেন মুশফিক। স্পিন করে ভেতরে ঢোকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। ফিরে যান বোল্ড হয়ে।
এক ছক্কায় ১৪ বলে ১২ রান করেন মুশফিক। ৩১.১ ওভার তার বিদায়ের সময় দলের স্কোর ১৫২/৩। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী মাহমুদউল্লাহ।
সাকিবের বিদায়ে ভাঙল জুটি
দ্রুত রান তোলার চেষ্টায় ফিরে গেলেন সাকিব আল হাসান। বাঁহাতি ব্যাটসম্যানকে বিদায় করে ১৬ ওভার স্থায়ী ৮১ রানের জুটি ভেঙেছেন অ্যাশলি নার্স।
টার্নের বিপরীতে অফ স্পিনারকে স্লগ সুইপ করতে চেয়েছিলেন সাকিব। মাঝ ব্যাটে খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে সহজ যায় কিমো পলের কাছে।
তিনটি চারে ৪৪ বলে ৩৭ রান করে ফিরেন সাকিব। তার বিদায়ে সময় ২৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর ১১৬/২। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী মুশফিকুর রহিম।
তামিমের ফিফটি
টেস্টে সিরিজে খুব একটা ভালো না করতে পারা তামিম ইকবাল নিজেকে মেলে ধরেছেন ওয়ানডে সিরিজে। তুলে নিয়েছেন আরেকটি ফিফটি।
৬৬ বলে ফিফটি স্পর্শ করেন তামিম। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি চার। ওয়ানডেতে বাঁহাতি ওপেনারের এটি ৪৩তম পঞ্চাশ।
সিরিজের প্রথম ওয়ানডেতে করেছিলেন অপরাজিত ১৩০ রান। দ্বিতীয় ওয়ানডেতে ৫৪। এবারও তামিম ছাড়ালেন পঞ্চাশ।
তামিম-সাকিব জুটির পঞ্চাশ
উদ্বোধনী জুটির মন্থর শুরুর পর রানের গতি বাড়িয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সঙ্গে উপহার দিয়েছেন আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি।
দেবেন্দ্র বিশুকে চার হাঁকিয়ে ৫৬ বলে জুটির রান পঞ্চাশে নিয়ে যান তামিম। চলতি সিরিজে এটি দ্বিতীয় উইকেটে বাংলাদেশের টানা তৃতীয় পঞ্চাশ ছোঁয়া জুটি।
তৃতীয় উইকেটে এনিয়ে সপ্তমবার জুটি গড়েছেন তামিম-সাকিব। তার ছয়টিতেই দলকে উপহার দিয়েছেন পঞ্চাশ ছোঁয়া জুটি।
পাওয়ার প্লেতে ৪২ ডট বল
ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। রান বের করার চেষ্টা ছিল তামিম ইকবালের। আগের ম্যাচে খেপাটে এক ইনিংস খেলা এনামুল হক এবার ছিলেন দৃষ্টিকটু মন্থর।
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৭/১। তামিম ইকবাল ২৩ ও সাকিব আল হাসান শূন্য রানে ব্যাট করছেন।
এনামুল ৩১ বলে করেন মোটে ১০ রান।
পাওয়ার প্লেতে দুই পেসার জেসন হোল্ডার ও শেলডন কট্রেল ২১টি করে মোট ৪২টি ডট বল খেলিয়েছেন। সিঙ্গেলস নিতে ভুগেছে বাংলাদেশ। বাউন্ডারিও এসেছে মোটে তিনটি।
শর্ট বলে ফিরলেন এনামুল
উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। বল ভালোভাবে আসছে ব্যাটে। এমন উইকেটে মন্থর ব্যাটিংয়ে দলকে চাপে ফেলে বিদায় নিলেন এনামুল হক।
জেসন হোল্ডারের শর্ট বল পুল করে উড়াতে চেয়েছিলেন এনামুল। টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ দিয়ে শেষ হয় ৩১ বলে তার ১০ রানের ইনিংস।
এনামুলের বিদায়ের সময় ৯.৩ ওভারে বাংলাদেশের স্কোর ৩৫/১। ক্রিজে তামিম ইকবালের সঙ্গী সাকিব আল হাসান।
উইন্ডিজ দলে দুই পরিবর্তন
দুটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। আগের ম্যাচে খরুচে বোলিং করা পেসার আলজারি জোসেফ বাদ পড়েছেন। একাদশে জায়গা হারিয়েছেন জেসন মোহামেদ। দলে ফিরেছেন পেসার শেলডন কট্রেল ও ব্যাটসম্যান কাইরন পাওয়েল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, শেলডন কট্রেল, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।
অপরিবর্তিত বাংলাদেশের একাদশ
সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। টিকে গেছেন ওপেনার এনামুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। এ নিয়ে তৃতীয় দ্বি-পাক্ষিক সিরিজে সব ম্যাচে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজে টানা তৃতীয়বারের মতো টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ব্যাটিং।
উইন্ডিজের বিপক্ষে তৃতীয় সিরিজ জয়ের হাতছানি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এনিয়ে অষ্টম সিরিজ খেলছে বাংলাদেশ। ২০০৯ সালে ক্যারিবিয়ায় প্রথম সিরিজ জিতেছিল তারা। ২০১২ সালে দেশের মাটিতে জিতেছিল পাঁচ ম্যাচের সিরিজ।
এবার মাশরাফি বিন মুর্তজার দল প্রথম ওয়ানডে জেতে ৪৮ রানে। পরের ম্যাচে ৩ রানের নাটকীয় জয়ে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।

03/02/2016

█▒▒▒▒▒▒▒ সর্বশেষ সংবাদ ▒▒▒▒▒▒▒█
** এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
** দলে আছেন: তামিম, সৌম্য, মিথুন, মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিক, সাব্বির, নাসির, মুস্তাফিজ, আবু হায়দার, সোহান, তাসকিন, আরাফাত, মাশরাফি, আল আমিন।
** স্ট্যান্ড বাই রাখা হয়েছে ইমরুল, রাব্বি, শুভাগত, মুক্তারকে।

12/06/2015

১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল প্রতিযোগিতার অন্যতম সেরা আসর ৪৪তম কোপা আমেরিকা। যা লাতিন আমেরিকার বিশ্বকাপও বলা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় এক অপরের বিপক্ষে মাঠে নামবেন কদিন আগেই একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মেসি-নেইমার-সুয়ারেজ।

প্রতিযোগিতায় ১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। আসরে কে হবে চ্যাম্পিয়ন? চ্যাম্পিয়্ন্স লিগ জিতলেও বিশ্বকাপের দুঃখ ভোলেননি মেসি-নেইমারের কেউই। মেসির আর্জেন্টিনা না নেইমারের ব্রাজিল? নাকি ফোরলান যুগের পর ফের সুয়ারেজের হাত ধরে উরুগুয়েতে ফিরবে কোপার শিরোপা? এতসব প্রশ্ন উত্তর দিতেই চিলিতে বসতে যাচ্ছে কোপার ২০১৫ আসর।

তিনটি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে চিলি, মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া। ‘বি’ গ্রুপে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। আর ‘সি’ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।

খেলার সময়সূচি

১২.৬.১৫ সকাল ৫টা ৩০মিনিট- চিলি বনাম ইকুয়েডার
১৩.৬.২০১৫ সকাল ৫টা ৩০মিনিট-মেক্সিকো বনাম বলিভিয়া
১৪.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম জামাইকা
১৪.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
১৫.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা
১৫.৬.২০১৫-রাত ৩টা ৩০ মিনিট -ব্রাজিল বনাম পেরু
১৬.৬.২০১৫ রাত ৩টা-ইকুয়েডার বনাম বলিভিয়া
১৬.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম মেক্সিকো
১৭.৬.২০১৫ রাত ৩ট- প্যারাগুয়ে বনাম জামাইকা
১৭.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১৮.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-ব্রাজিল বনাম কলম্বিয়া
১৯.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-পেরু বনাম ভেনিজুয়েলা
২০.৬.২০১৫ রাত ৩টা-মেক্সিকো বনাম ইকুয়েডার
২০.৬.২০১৫ সকাল ৫টা ৩০ মিনিট-চিলি বনাম বলিভিয়া
২১.৬.২০১৫ রাত ১টা-উরুগুয়ে বনাম প্যারাগুয়ে
২১.৬.২০১৫ রাত ৩টা ৩০ মিনিট-আর্জেন্টিনা বনাম জামাইকা
২২.৬.২০১৫ রাত ১টা-কলম্বিয়া বনাম পেরু
২২.৬.২০১৫ রাত ৩টা ৩০মিনিট-ব্রাজিল বনাম ভেনিজুয়েলা।

কোয়ার্টার ফাইনাল

২৫ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৬ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৭ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ২৮ জুন (রাত ৩টা)।

সেমিফাইনাল

৩০ জুন (সকাল ৫টা ৩০ মিনিট), ১ জুলাই (সকাল ৫টা ৩০ মিনিট)।

তৃতীয় স্থানের জন্য

৪ জুলাই ২০১৫ (সকাল ৫টা ৩০ মিনিট)

ফাইনাল
৫ জুলাই ২০১৫। রাত ২টা।

02/05/2015

ভারতের এসেল গ্রুপের কথা মনে আছে? আইসিএল? ২০০৮ সালে এই আইসিএলে খেলতে যাওয়ার কারণেই তো বাংলাদেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, শাহরিয়ার নাফীস, অলক কাপালি ও আফতাব আহমেদের মতো ক্রিকেটাররা। এই আইসিএল কেবল বাংলাদেশেই নয়, মিলিয়ন ডলারের সুবাস ছড়িয়ে এলোমেলো করে দিয়েছিল ভারতসহ অনেক ক্রিকেট খেলিয়ে দেশকেই। এসেল গ্রুপ ছিল সেই আইসিএলের উদ্যোক্তা।
আজ বেশ অনেক বছর পর এসেল গ্রুপ আবার পরিকল্পনা করছে ক্রিকেট দুনিয়াকে ভাগ করে খেলাটির জন্য নতুন এক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার। পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সেটি এরই মধ্যে ফাঁস হয়ে গেছে সংবাদমাধ্যমে। আইপিএলের মতো সফল টুর্নামেন্টের পথ কিন্তু দেখিয়েছিল শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাওয়া আইসিএলই। এসেল গ্রুপ এবার আইসিসি মতোই বিকল্প একটি ক্রিকেট সংস্থাই নাকি গড়ে তুলতে চায়! স্বাভাবিকভাবেই এই খবরে উদ্বিগ্ন আইসিসি। উদ্বেগের আরও বড় কারণ, আইপিএলের ‘জন্মদাতা’, ভারতীয় বোর্ড থেকে এক রকম বিতাড়নের শিকার লোলিত মোদিকে নাকি এই উদ্যোগে হাত মেলানোর প্রস্তাব দিয়েছে এসেল গ্রুপ!

আইপিএলের জন্মদাতা মোদি সতর্ক করছেন আইসিসিকে ।’ বিদ্রোহ’ হয়ত আসন্ন – ফাইল ছবি
ভারতে অন্যতম ধনকুবের সুভাষচন্দ্রের মালিকানাধীন এসেল গ্রুপ ইতিমধ্যেই নাকি ৫ কোটি ডলারের প্রস্তাব ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ককে। কেবল ক্লার্কই নন, প্রস্তাব পেয়েছেন ডেভিড ওয়ার্নারও। ব্যাপারটা এখনো প্রস্তাব দেওয়ার পর্যায়ে থাকলেও পুরো বিষয়টি নিয়ে মারাত্মক চিন্তিত আইসিসি। ব্যাপারটি তদন্ত করতে জরুরি ভিত্তিতে একটি কমিটিও নাকি করে দেওয়া হয়েছে। দুবাইয়ের আইসিসি অফিসে এসেল গ্রুপের এই তৎপরতা ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গার্ডিয়ানের খবর বলছে, এসেল গ্রুপ অস্ট্রেলিয়ায় ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট কন্ট্রোল প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান নিবন্ধন করার চেষ্টা করেছিল। একইভাবে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশেও এমন ‘প্রাইভেট’ ক্রিকেট বোর্ড গঠন করার পরিকল্পনা নাকি আছে তাদের। সবগুলো দেশের ‘প্রাইভেট’ ক্রিকেট বোর্ডগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করবে আরেকটি প্রতিষ্ঠান। যেটি হয়ে উঠতে পারে আইসিসির বিকল্প। এরই মধ্যে আইসিসি তদন্ত করে দেখছে, আসলেই অস্ট্রেলিয়ায় বেসরকারি ক্রিকেট বোর্ড ধরনের কোনো প্রতিষ্ঠান নিবন্ধন করার চেষ্টা এসেল গ্রুপ করেছে কি না।ধনকুবের সুভাষচন্দ্র, হতে চান ক্যারি পেকার! ফাইল ছবি
এ ব্যাপারে মুখ না খুললেও হিন্দুস্তান টাইমসকে এসেল গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা নরেশ ধ্যানদয়াল বলেছেন, ‘ভারতে ক্রিকেট নিয়ে আমাদের সুবিশাল পরিকল্পনা আছে। অনেক রাজ্যে এ মুহূর্তে এ বিষয়ে প্রাথমিক অনেক কাজ করা হচ্ছে। এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলতে পারব না। তবে আগামী ছয় মাসের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
আইসিএল ব্যর্থ হলেও মোদির মতো তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির মানুষ সুভাষচন্দ্রের সঙ্গে হাত মেলালে ফলটা অন্য রকম হতেও পারে। তা ছাড়া ব্যক্তি স্বার্থে প্রতিশোধ পরায়ণ হয়ে মোদী ক্রিকেটে বিদ্রোহের সূচনা করতে পারেন-এমন শঙ্কা আইসিসির মধ্যে থাকাটাও স্বাভাবিক। আইসিসির ভাবনা এসেল গ্রুপের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল জি নেটওয়ার্ক ও টেন স্পোর্টস নিয়েও। দশ টেস্ট খেলুড়ে দেশের পাঁচটিরই ক্রিকেট সম্প্রচারের স্বত্ব আছে তাদের।
লোলিত মোদী অবশ্য জানিয়ে দিয়েছেন, প্রথমে এসেল গ্রুপের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও এই মুহূর্তে তিনি এমন পরিকল্পনায় নেই। তিনি পরিকল্পনাটিকে ‘অবাস্তব’ বলেও অভিহিত করেছেন। তবে তিনি শঙ্কার আগুনে ঘৃতাহুতি দিয়েছেন সুভাষ চন্দ্রের চরিত্র বিশ্লেষণ করে। বলেছেন, ‘সুভাষকে যতটুকু জেনেছি, কোনো জিনিস একবার মাথায় এলে তা যেকোনো মূল্যে করার লোক তিনি। সবচেয়ে বড় কথা তাঁর আছে অনেক টাকা।’ মোদী খুব সম্ভবত বলতে চেয়েছেন, অর্থের প্রলোভন দিয়ে নিজের পরিকল্পনাটুকু বাস্তবায়ন করার সব শক্তিই সুভাষ চন্দ্রের আছে।
এদিকে, এসেল গ্রুপের এই উদ্যোগকে ‘অনুমান-নির্ভর’ হিসেবে অভিহিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ওয়ালি এডওয়ার্ডস। তিনি মাইকেল ক্লার্ক ও ডেভিড ওয়ার্নারের বিশাল প্রস্তাবের বিষয়টিও নাকচ করে দিয়ে বলেছেন, অস্ট্রেলীয় ক্রিকেটাররা প্রায় সবাই ভালো পারিশ্রমিক পায়। ওয়ালি ক্রিকেট পরিকাঠামোর ভাগ রোধে আইসিসিকে সর্বাত্মক সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা বড় বিদ্রোহের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একবার ব্যর্থ হলেও এ যুগের ‘ক্যারি পেকার’ হয়ে উঠতে সুভাষচন্দ্র যে ধনুকভাঙা পণ করেই নেমেছেন! সূত্র: ক্রিকইনফো, গার্ডিয়ান,প্রথম আলো, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

14/04/2015

রাশিয়ায় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এশিয়ান কাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে বাংলাদেশের ‘বি’ গ্রুপে।
মঙ্গলবার মালয়েশিয়ায় বিশ্বকাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে বাংলাদেশের গ্রুপে পড়েছে ব্রাজিল বিশ্বকাপে খেলা শক্তিশালী অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরঘিজস্তান।

৪০টি দল মোট আট গ্রুপে ভাগ হয়ে জুন থেকে শুরু হতে যাওয়া এই বাছাই পর্বে খেলবে। খেলাগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে।

আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া অঞ্চলের পরের পর্বের উঠবে।

আবার এই ১২ দল সরাসরি এশিয়ান কাপের পরের আসরে সরাসরি খেলার টিকেট পাবে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ান কাপের পরের আসর।

‘এ’ গ্রুপে আছে সৌদি আরব, ফিলিস্তিন, পূর্ব তিমুর, মালয়েশিয়া ও এশিয়ান কাপের পরের আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। চীন, হংকং, মালদ্বীপ, কাতার ও ভুটান-এই পাঁচ দল নিয়ে ‘সি’ গ্রুপ।

‘ডি’ গ্রুপে আছে ভারত, ইরান, ওমান, তুর্কেমেনিস্তান ও গুয়াম।

এশিয়ান ফুটবলের বড় দল জাপান পড়েছে ‘ই’ গ্রুপে; তাদের গ্রুপ সঙ্গী হয়েছে সিরিয়া, আফগানিস্তান, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

‘এফ’ গ্রুপে ইরাকের সঙ্গে আছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও তাইওয়ান। ‘জি’ গ্রুপে এশিয়ান কাপের রানার্সআপ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আছে লেবানন, মিয়ানমার, কুয়েত ও লাওস। আর উজবেকিস্তান, উত্তর কোরিয়া, ইয়েমেন, বাহরাইন ও ফিলিপাইন ঠাঁই পেয়েছে ‘এইচ’ গ্রুপে।

১১ জুন থেকে শুরু হবে এই বাছাই পর্বের খেলা।

14/04/2015

বাংলাদেশ বনাম
দক্ষিন আফ্রিকার
মধ্যকার
সিরিজের র্পূনাঙ্গ
ফিক্সচার।
______________________________
__
১ম টি-টুয়েন্টিঃ- ৫ই
জুলাই , ঢাকা।
২য়
টি-টুয়েন্টিঃ- ৭ই
জুলাই , ঢাকা।
______________________________
___
১ম ওয়ানডেঃ- ১০ই
জুলাই , ঢাকা।
২য়
ওয়ানডেঃ- ১২ই জুলাই ,
ঢাকা।
৩য়
ওয়ানডেঃ- ১৫ই জুলাই ,
চট্রগ্রাম।
______________________________
__
১ম টেস্টঃ- ২১-২৫ ই
জুলাই ,
চট্রগ্রাম।
২য়
টেস্টঃ- ৩০-০৩ ই
আগস্ট, ঢাকা।

29/03/2015

>>>ব্রেকিং নিউজ

21/03/2015

আল্লাহের কসম বাবা আমরা হারিনাই......আমাদের হারিয়ে দেয়া হয়েছে,আব্বা! আমরা জীবন বাজি রেখে লড়াইকরেছি কিন্তুটাকা আর শক্তির কাছে আমরা হেরেগিয়েছি !!ব্যাস, এই বলেই হাউ-মাউ করে ফোনেরওপাশ থেকে কান্না ভেসে আসলোআমার ছেলেটার... আর কোন কথাই বলতেপারলো না!পরে আমি মাহমুদুল্লাহ এর কাছে ফোনদিয়ে জানতে পারলাম, রিয়াদ বললঃড্রেসিং রুমে নকি বার বার ফ্লোরেশুয়ে যাচ্ছিল... কারো কথায়'ই কান্নাথামাচ্ছিল না। বার বার জড়িয়ে ধরছিলসতীর্থদের, বিশেষ করে তরুণতাসকিনকে!পাগল ছেলেটা আমার ছোট-খাটোম্যাচ হেরে গেলেই কাঁদে আর এইটাতো কোয়ার্টার ফাইনালস...ছেলেটার কান্না দেখে নিজেকেছোট মনে হলো... মনে হলো আমি একঅসহায় বাবা, আমার জীবনের সব চেয়েকষ্টের দিন আজঃ----ঠিক এমন ভাবেই ক্ষোভ প্রকাশ করলেনম্যাশ ভাই এর গর্বিত বাবা ''আলীমুর্তজা''সত্যিইই আংকেল... আমরা হারি নাই,হেরেছে ক্রিকেট, হেরেছে সত্য,হেরেছে বিশ্বাস, হেরেছে মানুষেরবিবেক!আমরা ৭ জন বীরশ্রেষ্ঠ কে দেখিনাইকিন্তু দেখেছি পঙ্গু দেশপ্রেমিকক্যাপ্টেন্স ম্যাশ কে... ম্যাশ আমাদেরঅহংকার... প্রমিশ প্রমিশ প্রমিশ ''আমরাহারিনি, আমরা হারিনি, আমরাহারিনি''-- ( Collected )

21/03/2015

খেলার মাঠ সিলেকশন, পরবর্তীতে বিতর্কিত আম্পায়ারিং যা টাইগারদের পরাজয় নিশ্চিত করে। আম্পায়ারদের খলনায়কের ভূমিকা নিয়ে আজ সারা ক্রিকেট বিশ্বে সমালোচানার ঝড়।
ভারতের ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিকেটকান্ট্রি ডটকম লিখেছে, আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের ফায়দা নিয়ে রোহিত বাংলাদেশকে তুলোধুনা করেছে। ব্যক্তিগত ৯০ রানের মাথায় তার সাজঘরে থাকার কথা ছিল। তাই পরের রানগুলো আলিম দারের ‘করুণার দান’। যা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ায় ভূমিকা পালন করেছে। আম্পায়াররা একটু ধীরেই সিদ্ধান্ত নিতে পারতেন। নকআউট পর্বের খেলায় এটা করলে কী এমন ক্ষতি হতো তাদের? সাধারণত আম্পায়াররা পরস্পরের সাথে সলাপরামর্শ করেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা কনফিউসড হলে পারলে থার্ড আম্পায়ারের সঙ্গে আলাপ করেন। তবে এদিন আলিম দার ও ইয়ান গোল্ড যা করলেন, সেটা ক্রিকেটপ্রেমীদের কষ্টই বাড়াবে।
এদিকে, টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে জানানো হয়, ভারতের ম্যাচ জয়ের অন্যতম কারণ রোহিতকে বাঁচিয়ে দেওয়া আলীম দারের ‘উদারতা’! তার সেঞ্চুরিটা আম্পায়ারের ভুলেরই ফসল। শেষ পর্যন্ত যা বাংলাদেশের মনোবল ভেঙে দিয়েছে।
অপরদিকে, ‘ইন্ডিয়া ডটকম’ তাদের এক প্রতিবেদনে লিখেছে, রুবেলের প্রাপ্যটা কেড়ে নিলেন আম্পায়াররা। তার নিশ্চিত উইকেট কেড়ে নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে। এদিন আলিম দারের আম্পায়ারিং ছিল ভয়ানক বাজে।
ভারতের ‘ওয়ানইন্ডিয়া’ নিউজ পোর্টালে লেখা হয়েছে, আলিম দারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে ক্ষোভের ঝড় এখন গোটা ক্রিকেট বিশ্বে। প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধিক্কার জানানো হচ্ছে। গ্যালারি থেকেও স্পষ্ট বোঝা গেছে, বলটা রোহিতের কোমরের উপর নয়, উরুতে আঘাত করত।
এ ছাড়া দিল্লির প্রখ্যাত সাংবাদিক এবং লেখক রাজদ্বীপ সারদেশাই তার টুইটবার্তায় লিখেছেন, ‘বলার মতো কি আছে, আলীম দার জিন্দাবাদ

19/03/2015

বাংলাদেশ-ভারত কোয়ার্টার
ফাইনাল বিতর্কিত আম্পায়ারিং
নিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলোতে সমালোচনার ঝড়
উঠেছে। ভারতের ইনিংসে বিতর্কিত
নো বল থেকে শুরু করে মাহমুদুল্লাহর
আউট হওয়াসহ - আম্পায়ারদের বেশ
কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে
চলচ্চিত্র, টিভি এবং সংগীতাঙ্গনের
অনেক তারকাই সরব হয়েছেন
ফেইসবুকে। ভারতীয় ক্রিকেট দল এবং
আইসিসিকে প্রতারক হিসেবেও
অভিহিত করেছেন তারা।
অভিনেত্রী অপু বিশ্বাস খেলা শেষে
ফেইসবুকে স্ট্যাটাসে লিখেন, “মন
খারাপ করে লাভ নেই। আমরাই
জিতেছি। সারা বিশ্ব আজ দেখেছে
আমাদের সাথে কী কী অন্যায় করা
হয়েছে। সারা বিশ্ব মনে রাখবে
আজকের এই দিনটির কথা।”
এরপর এই খেলা নিয়ে তার পেইজে
এসে ভারতীয়দের বিরূপ মন্তব্য করার
অভিযোগও তোলেন এই অভিনেত্রী।
“কিছু ইন্ডিয়ান পেজে ম্যাসেজ
দিচ্ছে। আমরা কি এমন করলাম যে
গালি যুক্ত ম্যাসেজ দিচ্ছে। এটা খুব
বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক
ক্রিকেট খেলায় চিটারি করে নি।
আজ আমাদের সাথে যা হয়েছে সেটা
পুরো বিশ্বের কাছে পরিস্কার। পানির
মত ক্লিয়ার। মওকা মওকা আমরা আগে
তৈরী করিনি। আমরা কখনো কোন
দেশকে নিয়ে খারাপ মন্তব্য বা ব্যঙ্গ
করিনি। আমাদের প্রতারণা করে
খেলা জেতার কোন আশাও নেই। তবুও
কেন আমাদের নিয়ে ইন্ডিয়ার মানুষ
বাজে কথা বলবে?”
তিনি আরও লেখেন, “আমাদের
বাংলাদেশ অনেক ভালো খেলেছে।
তারা খেলে হেরেছে। উপর থেকে সেট
করে খেলেনি। আমরা কখনো এমন
প্রতারনা করতেও পারবো না কোন
দিন। তাই দয়া করে উল্টা পাল্টা
মন্তব্য করবেন না। ছোট দেশ
বাংলাদেশ। সোনার দেশ
বাংলাদেশ। আমরা আয়তনে ছোট,
জনসংখ্যার দিক দিয়েও কম। কিন্তু
মনের দিক থেকে আপনাদের থেকে
অনেক উন্নত।”
গাজি টিভিতে ক্রিকেট বিশ্বকাপ
নিয়ে প্রচারিত অনুষ্ঠানের
সঞ্চালকের দায়িত্বে থাকা
উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া
নূর লিখেছেন, “হাহ! নো বল, ৫১%।
ব্যাপারটা উচ্চস্বরে জানানো যে
তোমরা ইন্ডিয়ার সাপোর্টার। ঠিক
আছে। খেলা তাহলে একের বিপক্ষে
দুই। চলুক। আমরাও বাঘের জাত
মাম্মা।”
মেলবোর্নের এমএসজি স্টেডিয়ামে
ভারত যখন ব্যাট করছে তখন রুবেলের
ফুলটস বলে ইমরুল কায়েসের হাতে
রোহিত শর্মা ধরা পড়লেও কোমরের
ওপরে বল উঠেছে দাবি করে ‘নো বল’
ডাকেন আম্পায়াররা।
ইংল্যান্ডের আম্পায়ার গৌল্ডের এই
সিদ্ধান্তে বিস্ময়ে হতবাক হয়ে যান
বাংলাদেশি ক্রিকেটাররা।তখন
ধারাভাষ্য দিতে থাকা শেন ওয়ার্নও
বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
বলটি খেলার সময় রোহিত ঝুঁকে
ছিলেন উল্লেখ করে তিনি মন্তব্য
করেন, "নো বল দেওয়ার মতো যথেষ্ট
উঁচুতে ছিল না বলটি।"
এছাড়া আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা
ব্যাটসম্যান মাহমুদুল্লাহর আউটের
সিদ্ধান্তও বিতর্কের জন্ম দিয়েছে।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের হতাশা
প্রকাশ করেন।
“আমি দুঃখিত, কিন্তু বলতে বাধ্য
হচ্ছি, আইসিসি পুরোপুরি ফালতু। কেউ
আমাকে বলতে আসবেন না এই ম্যাচটি
স্বচ্ছ এবং বিশ্বমানের। আমার
যুক্তিকে পরিস্কারভাবে বোঝাতে
একটাই প্রশ্ন করবো। ফুটবল বিশ্বকাপে
কী কোনো ভাবে সম্ভব এমন করে
কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিন
এবং স্থান পরিবর্তন করা? আমি
জানি, ফিফা দুর্নীতির জন্য পরিচিত,
কিন্তু তারাও এতোটা নির্লজ্জ হতে
পারবে না।”
“এর সঙ্গে যোগ করুন আম্পায়দের
আজকের নির্লজ্জ কর্মকাণ্ডকে।
তাহলেই বুঝবেন কেন আমি আইসসিকে
দুষছি। এটা নো বল ছিল না জনাব
আম্পায়ার! বলটি কোমরের নিচেই
ছিল এবং পরিস্কার আউট ছিল।
তাছাড়া রায়নার এলবিডব্লিউয়ের
আবেদনের ফলও ইতিবাচক হতে
পারতো। এটা স্রেফ নির্লজ্জতা।”
“নিরপেক্ষ খেলা হলে হেরে যাওয়া
নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল
না। ভারত শক্ত প্রতিপক্ষ এবং তাদের
বিপক্ষে হারতে আমাদের কোনো
লজ্জা ছিল না। কিন্তু এটা ছিল
অন্যায়। এই বিশ্বকাপে বাংলাদেশ
ভুক্তভোগী।”
ব্যান্ডদল মাইলসের প্রতিষ্ঠাতা
সদস্য হামিন আহমেদ তার ক্ষোভ
প্রকাশ করে লেখেন, “দারুণ! এটাই
প্রত্যাশিত ছিল। ওই নো বলের
সিদ্ধান্তটা পুরোপুরি লজ্জার এবং
ইনিংসের এক সংকটময় মুহূর্তেই এটা
আসতে হল।”
তবে ভারতের বিপক্ষে এই হারের পরেও
বাংলাদেশ ক্রিকেট দলের পিঠ
চাপড়ে দিয়েছেন হামিন।
“ভালো খেলেছো টাইগাররা। এই
বিশ্বকাপে আমাদের গর্বিত করেছো
তোমরা। কোনো আফসোস নেই।
চালিয়ে যাও।”
অভিনেত্রী মৌটুসি বিশ্বাস ভারতীয়
ক্রিকেট দলের উদ্দেশ্যে লিখেছেন,
“খামাখা সেমিফাইনাল আর ফাইনাল
খেলার কী দরকার? আজকেই ট্রফি
বাসায় নিয়ে যাও। টাইগারদের নিয়ে
গর্বিত, যারা এরপরেও ভদ্রভাবে খেলা
চালিয়ে গেছে।”সূত্র চুনারুঘাট বিডি নিউজ।

10/03/2015

বাংলাদেশি টাইগাররা ইংল্যান্ডকে ১৫
রানে পরাজিত করার পর
সারাদেশে বইছে আনন্দের বন্যা।
এক ম্যাচ হাতে রেখেই
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত
করে ফেলেছে মাশরাফি বাহিনী।
বাংলাদেশের এমন সাফল্য যেন
মেনেই
নিতে পারছে না বিদেশি ক্রিকেটাররা।
পাক ক্রিকেটার নাসির
জামসেদের পর এবার
বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য
করে টুইট করলেন ভারতীয়
ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।
বাংলাদেশকে তাচ্ছিল্য
করে রবীন্দ্র
জাদেজা টুইটারে লিখেন, ‍কোয়ার্টার
ফাইনালে ভারত বাংলাদেশের
সাথে খেলবে। এই
মুহূর্তে আপনাকে বুঝে নিতে হবে আমরা বিশ্বকাপের
সেমিফাইনালে পৌঁছে গেছি।
অনেক
বাংলাদেশী ক্রিকেটপ্রেমী রবীন্দ্র
জাদেজার এই বিতর্কিত টুইট এর
রিপ্লাই দিয়ে প্রতিবাদ
জানিয়েছেন।
উল্লেখ্য, রবীন্দ্র
জাদেজা নিজেই একজন
বিতর্কিত খেলোয়াড়।
বিশ্বকাপেও বিভিন্ন
ম্যাচে অন্যান্য দেশের
খেলোয়াড়দের সাথে অশোভন
আচরণ করার রেকর্ড রয়েছে তার।
এমনকি বিশ্বকাপের
আগে ইংল্যান্ডের
সাথে খেলা সিরিজে অশোভন
আচরণের কারণে তাকে সতর্ক
করে আইসিসি।

Address

Chunarughat Bazar

Telephone

+8801748004487

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাণীগাঁও একাদশ.Ranigwo Akadosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category