Sea Port Table Tennis club

Sea Port Table Tennis club This is table tennis players club.

12/11/2025
২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত পর্বে জায়গা পেতে দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে সোমবার (গত ২৮ জুলা...
29/07/2025

২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলগত পর্বে জায়গা পেতে দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে সোমবার (গত ২৮ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে জাতীয় পুরুষ ও নারী টিটি দল।
আগামী ৩০ ও ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। শুভকামনা রইল টেবিল টেনিস টিম বাংলাদেশের প্রতি

গত ১৭জুলাই, ২০২৫ইং তারিখে  আরম্ভ হওয়া তিন দিন ব্যাপী চট্টগ্রাম ক্লাব লিমিটেড(সিসিএল) আয়োজিত ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সরকার ...
20/07/2025

গত ১৭জুলাই, ২০২৫ইং তারিখে আরম্ভ হওয়া তিন দিন ব্যাপী চট্টগ্রাম ক্লাব লিমিটেড(সিসিএল) আয়োজিত ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সরকার এন্ড টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা ১৯ জুলাই, ২০২৫ তারিখে সিসিএল প্রাংগনে অনুষ্ঠিত হয়।
এতে টেবিল টেনিস টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড ২-০ গেমে বি এস আর এম কে এবং ২য় সেমিফাইনালে চট্টগ্রাম ক্লাব লিমিটেড (টাইগার) ২-০ গেমে চট্টগ্রাম ক্লাব লিমিটেড (লায়ন) কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
ফাইনালে চট্টগ্রাম ক্লাব লিমিটেড (টাইগার) সরাসরি ২-০ গেমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী সকল দল এবং আয়োজক চট্টগ্রাম ক্লাব এর প্রতি সি পোর্ট টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

গতকাল থেকে আরম্ভ হয়ে গেল চট্টগ্রাম ক্লাব কর্তৃক আয়োজিত কর্পোরেট  টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫।খেলায় অংশগ্রহণকারী সকল ...
18/07/2025

গতকাল থেকে আরম্ভ হয়ে গেল চট্টগ্রাম ক্লাব কর্তৃক আয়োজিত কর্পোরেট টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫।খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় কে শুভেচ্ছা ও অভিনন্দন।

16/07/2025
আগামী ১৭ ১৮ ও ১৯ জুলাই, ২০২৫ তিন দিন ব্যাপী চট্টগ্রাম ক্লাব লিমিটেড(সিসিএল) আয়োজিত ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সরকার এন্ড টেবি...
16/07/2025

আগামী ১৭ ১৮ ও ১৯ জুলাই, ২০২৫ তিন দিন ব্যাপী চট্টগ্রাম ক্লাব লিমিটেড(সিসিএল) আয়োজিত ৬ষ্ঠ সিসিএল কর্পোরেট সরকার এন্ড টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫ সিসিএল এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে টেবিল টেনিস টুর্নামেন্টে প্রতি গ্রুপে ৪টি করে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে।
দলসমূহ হচ্ছে, (১) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, (২) রবি, (৩) বিএসআরএম, (৪) লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড, (৫) এইচ এস বি সি, (৬) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, (৭) সিসিএল লায়ন এবং (৮) সিসিএল টাইগার।
অপরদিকে সকার টুর্নামেন্টেও প্রতি গ্রুপে ৪টি করে দুই গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে।
দলসমূহ হচ্ছে (১)এইচএসবিসি, (২) বিএসআরএম, (৩) লংকা বাংলা, (৪) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, (৫) আইডিএলসি, (৬) রবি, (৭) সিসিএল লায়ন এবং (৮) সিসিএল টাইগার।
প্রত্যেক খেলা প্রাথমিক পর্যায়ে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ এর মধ্যে ক্রস পদ্ধতিতে নকআউট সিস্টেমে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালে বিজয়ীদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে চ্যাম্পিয়ন রানার্সআপ নির্ধারিত হবে।

অংশগ্রহণকারী সকল দল এবং আয়োজক চট্টগ্রাম ক্লাব লিমিটেড এর প্রতি সি পোর্ট টেবিল টেনিস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

Address

Chittagong

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801819358313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sea Port Table Tennis club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sea Port Table Tennis club:

Share