Nandankanan Buddhist Organisations Futsal Tournament

Nandankanan Buddhist Organisations Futsal Tournament The official home of the Nandankanan Buddhist Organisations Futsal Tournament on Facebook.

04/05/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নন্দনকানন বুড্ডিস্ট অর্গানাইজেশনস আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট সিজন–২ এর ফাইনাল ম্যাচ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়ের প্রেক্ষিতে আয়োজক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আপনারা অবগত আছেন যে, ২০২৫ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত সিজন–২ এ যোগ্যতার ভিত্তিতে ফাইনালে উত্তীর্ণ হয় আর্য সংঘ এবং মঙ্গল সংঘ। টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে এগোলেও, ফাইনাল ম্যাচ চলাকালীন উভয় দলের কিছু খেলোয়াড় ও সমর্থকের দায়িত্বজ্ঞানহীন, অগ্রহণযোগ্য এবং ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী কর্মকাণ্ডের ফলে ম্যাচটি অসম্পূর্ণ অবস্থায় স্থগিত করতে বাধ্য হওয়া হয়।

এই ধরনের আচরণ শুধু একটি ফাইনাল ম্যাচকেই ব্যাহত করেনি, বরং সমগ্র টুর্নামেন্টের শৃঙ্খলা, পরিবেশ এবং আমাদের বৌদ্ধ কমিউনিটির সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে আয়োজক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি কঠোরভাবে নিরুৎসাহিত করা হবে। উক্ত ঘটনার দায় থেকে কোনো পক্ষই নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারে না।

তবে একইসঙ্গে, ন্যায্যতা ও ক্রীড়াসুলভ মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে স্বীকার করতে হয় যে, উভয় দলই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই ফাইনালে উত্তীর্ণ হয়েছিল—যা তাদের প্রচেষ্টা ও সক্ষমতার প্রতিফলন।

ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটি উভয় দলের সঙ্গে একাধিকবার আলোচনা করে। আর্য সংঘ পুনরায় খেলতে আগ্রহ প্রকাশ করলেও, মঙ্গল সংঘ অংশগ্রহণে অসম্মতি জানায়। একাধিকবার পুনর্বিবেচনার আহ্বান সত্ত্বেও তাদের অবস্থানে কোনো পরিবর্তন না আসায়, আয়োজক কমিটি বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়।

সেই প্রেক্ষিতে—
আর্য সংঘকে ফুটসাল টুর্নামেন্ট সিজন–২ এর চ্যাম্পিয়ন এবং
মঙ্গল সংঘকে রানার্সআপ ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণ নিঃসন্দেহে নিন্দনীয় ও দুঃখজনক; তবে টুর্নামেন্টে তাদের সামগ্রিক পারফরম্যান্স ও অবদান বিবেচনায় এনে উভয় দলকেই প্রাপ্য সম্মান প্রদর্শন করা হয়েছে।
এর মাধ্যমে সিজন–২ এর অমীমাংসিত ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলো।

🚨 সিজন–৩ আসছে! প্রস্তুত থাকুন 🚨

অত্যন্ত শিগগিরই ফুটসাল টুর্নামেন্ট সিজন–৩ আসতে চলেছে।
এখন থেকে টুর্নামেন্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে।

👉 আগ্রহী সকল সংগঠনকে অনুরোধ করা যাচ্ছে, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন।
👉 শৃঙ্খলা, ক্রীড়াসুলভ মানসিকতা এবং পারস্পরিক সম্মান বজায় রেখে আরও প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যাশা করছি।

সিজন–৩ হবে আরও বড়, আরও সংগঠিত এবং আরও মর্যাদাপূর্ণ।

ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি।

Here is the point table after Day 1 of the group stages.The competition is heating up!🔥
16/08/2025

Here is the point table after Day 1 of the group stages.

The competition is heating up!🔥

Day 01 Group Stages Results!!!🔥
16/08/2025

Day 01
Group Stages Results!!!🔥

We are delighted to announce RS Metallic and Our Online Limited as one of the two Official Sponsors for the upcoming Nan...
14/08/2025

We are delighted to announce RS Metallic and Our Online Limited as one of the two Official Sponsors for the upcoming Nandankanan Buddhist Organisations Futsal Tournament – Season 02, 2025.

On behalf of the entire tournament committee, we extend our sincere thanks and heartfelt appreciation to these two brands for their support and commitment.👏

We look forward to this collaboration and to hosting a successful and memorable tournament together.🤝

Best wishes and warm regards from all of us to everyone making this event possible.🖤

আজ সন্ধ্যায় ABI Packages-  এর স্বত্বাধিকারী সম্মানিত বাবু বিদ্রোহী বড়ুয়া দাদার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সম...
14/08/2025

আজ সন্ধ্যায় ABI Packages- এর স্বত্বাধিকারী সম্মানিত বাবু বিদ্রোহী বড়ুয়া দাদার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন টুর্নামেন্টে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকবৃন্দের একাংশ উপস্থিত থেকে সম্মানিত অতিথির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তাঁর সদয় সম্মতি আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও সম্মানের বিষয়।

We are delighted to announce Prattay  as the Official Partner for the upcoming Nandankanan Buddhist Organisations Futsal...
14/08/2025

We are delighted to announce Prattay as the Official Partner for the upcoming Nandankanan Buddhist Organisations Futsal Tournament – Season 02, 2025.

On behalf of the entire tournament committee, we extend our sincere thanks and heartfelt appreciation to Prattay for their support and commitment.👏

We look forward to this collaboration and to hosting a successful and memorable tournament together.🤝

Best wishes and warm regards from all of us to everyone making this event possible.🖤

Fixture is here! 💥Keep an eye out on the 15th and 16th of August at Chattogram Ground, starting from 10:00 AM, with a Gr...
12/08/2025

Fixture is here! 💥

Keep an eye out on the 15th and 16th of August at Chattogram Ground, starting from 10:00 AM, with a Group of Deaths clash! 🔥

আজ সন্ধ্যায় চট্টগ্রামের সুপরিচিত ব্রডব্যান্ড, Our Online Limited - এর স্বত্বাধিকারী সম্মানিত বাবু মানস বড়ুয়া রাসেল দাদার...
10/08/2025

আজ সন্ধ্যায় চট্টগ্রামের সুপরিচিত ব্রডব্যান্ড, Our Online Limited - এর স্বত্বাধিকারী সম্মানিত বাবু মানস বড়ুয়া রাসেল দাদার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন টুর্নামেন্টে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকবৃন্দের একাংশ উপস্থিত থেকে সম্মানিত অতিথির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তাঁর সদয় সম্মতি আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও সম্মানের বিষয়।

আজ সন্ধ্যায় Shin Shin Group Organic Jeans Limited-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও রাঙ্গুনিয়া পশ্চিম সৈয়দবাড়ি অনির্বাণ সংঘে...
08/08/2025

আজ সন্ধ্যায় Shin Shin Group Organic Jeans Limited-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও রাঙ্গুনিয়া পশ্চিম সৈয়দবাড়ি অনির্বাণ সংঘের সম্মানিত সভাপতি বাবু বিমান বড়ুয়া বাপ্পা দাদার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন টুর্নামেন্টে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকবৃন্দের একাংশ উপস্থিত থেকে সম্মানিত অতিথির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তাঁর সদয় সম্মতি আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও সম্মানের বিষয়।

Address

Nandankanan
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nandankanan Buddhist Organisations Futsal Tournament posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category