পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা ক্রীড়া ও সামাজিক সংগঠন

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা শিক্ষা ফান্ড ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনসুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় গঠিত ‘পশ্চ...
25/04/2025

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা শিক্ষা ফান্ড ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন
সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় গঠিত ‘পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা শিক্ষা ফান্ড’ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংস্থার সভাপতি-সম্পাদক ও বর্তমান কমিটির আহ্বায়কের পরামর্শক্রমে কমিটি পুনর্গঠন করা হয়।

আহ্বায়ক : সাখাওয়াত হোসেন শিবলু

সদস্য:
১. মিজানুর রহমান রুবেল
২. এমরান হোসেন
৩. আরিফুল ইসলাম মুকুট
৪.আবদুল্লাহ আল নোমান
৫. মাজহারুল ইসলাম হৃদয়

শুভ নববর্ষ
14/04/2025

শুভ নববর্ষ

আমরা শোকাহতপশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম ও বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসে...
09/04/2025

আমরা শোকাহত
পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম ও বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব শেখ শাহাদাত হোসেনের সহধর্মিণী রাত ১ টার সময় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)। তাঁর মৃত্যুতে ক্রীড়া সংস্থা পরিবার শোকাহত। আমরা শেখ শাহাদাত হোসেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিক।

ঈদ মোবারক!দেশ-বিদেশে অবস্থানরত আমাদের সকল সদস্য, শুভাকাঙ্খী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও...
29/03/2025

ঈদ মোবারক!
দেশ-বিদেশে অবস্থানরত আমাদের সকল সদস্য, শুভাকাঙ্খী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সবার ঈদ হোক নিরাপদ। আনন্দের উপলক্ষে বাড়ুক পারস্পারিক আন্তরিকতা, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ।

সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা পেয়েছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় পশ্চিম ...
18/01/2025

সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা পেয়েছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা

সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থাকে সম্মাননা দিয়েছে করেরহাটের অন্যতম সামাজিক সংগঠন রংধনু ক্লাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় ক্লাবটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন রংধনু ক্লাবের নেতৃবৃন্দ।

পরে রংধনু ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন তোফায়েল আমিন মাসুদ। এ সময় তিনি সামাজিক ও মানবিক কাজে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

11/12/2024
09/12/2024

সীমিত পরিসরে রজতজয়ন্তী উদযাপন
সীমিত পরিসরে প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদযাপন করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে কেক কাটার মাধ্যমে রজতজয়ন্তী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য নাজমুল আমিন পারভেজ, সভাপতি তোফায়েল আমিন মাসুদসহ কার্যকরী পরিষদ ও সংস্থার সদস্যবৃন্দ।

Send a message to learn more

আমরা শোকাহতপশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সদস্য জনাব নাঈম উদ্দিন আবিরের শ্রদ্ধেয়া মা ও জনাব মো. নিজাম উদ্দিনের সহধর্মিনী ফা...
11/11/2024

আমরা শোকাহত
পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সদস্য জনাব নাঈম উদ্দিন আবিরের শ্রদ্ধেয়া মা ও জনাব মো. নিজাম উদ্দিনের সহধর্মিনী ফাতেমা বেগম আজ বিকাল ৩.৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি পশ্চিম জোয়ারের আজগর আলী সারেং বাড়ির বাসিন্দা। নাঈম উদ্দিন আবিরের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

ক্যান্সার আক্রান্ত সাইদুলকে আর্থিক সহায়তা প্রদান, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানপশ্চিম জোয়ারের তরুণ-যুবক সাইদুল ব্ল্যাড ...
14/09/2024

ক্যান্সার আক্রান্ত সাইদুলকে আর্থিক সহায়তা প্রদান, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

পশ্চিম জোয়ারের তরুণ-যুবক সাইদুল ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত। দূরন্ত এই তরুণ চুপসে যাচ্ছে মরণঘাতী রোগের কারণে। তবে এখনো সময় শেষ হয়ে যায়নি, মহান সৃষ্টিকর্তা চাইলে, আমরা সবাই এগিয়ে আসলে এখনো সে ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। প্রয়োজন সবার একটু সহযোগিতা। আসুন আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি। সাইদুলকে ফিরিয়ে আনি সুস্থ স্বাভাবিক জীবনে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা করা হয়েছে সাইদুলকে। যা তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের তুলনায় একেবারে নগণ্য। তারপরও আমরা হাত বাড়িয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আরো সহায়তার চেষ্টা করব। আমরা চাই মহান সৃষ্টিকর্তা সাইদুলকে সুস্থ করে দিক, পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিক।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদানগত আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার...
13/09/2024

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান

গত আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে অনুদানের অর্থ হাতে তুলে দেন সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদের নেতৃত্ব কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। এবারে পশ্চিম জোয়ার ও জয়পুর-পূর্বজোয়ারের ৫০টি পরিবারকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
সংস্থার সদস্য, শুভাকাঙ্খী ও উপদেষ্টারা অনুদান দিয়ে এ অর্থের যোগান দিয়েছেন। এ ছাড়া সদস্যদের ব্যক্তিগত পর্যায়েও কিছু অনুদান সংস্থায় এসেছে।
সংস্থার সভাপতি বন্যার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক, মানসিক ও শারিরিকভাবে সহায়তাকারী সকল সদস্য, কার্যকরী পরিষদ সদস্য ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, বন্যার প্রকোপের শুরুতেই প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। এ ছাড়া বন্যায় ঘরবাড়ি ছাড়া মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা ও খাবার সহায়তা দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে আসা ত্রাণ সুষ্ঠভাবে বন্টনেও সহায়তা করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা।

02/09/2024

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার ফেসবুক পেজে যুক্ত হতে লাইক দিন..

https://www.facebook.com/PJKS1999/

ক্রীড়া ও সামাজিক সংগঠন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণদেশের বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ...
31/08/2024

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ

দেশের বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম জোয়ার ও জয়পুর-পূর্ব জোয়ারের ৫৫ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় সংস্থার কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Address

পশ্চিম জোয়ার, করেরহাট, মিরসরাই
Chittagong
4327

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা:

Shortcuts

Share

Category