05/07/2026
ব্রাজিলের লেগাসি বহন করা শেষ তারকার বিদায় হলো আজ। নেইমারই ব্রাজিলের সর্বশেষ "মহাতারকা" ছিল। তারপর আর এরকম সুপারস্টার ব্রাজিল জন্ম দিতে পারবে কি না, তার নিশ্চয়তা নেই। ১৬ বছর ব্রাজিলকে টেনে নিয়েছে। এই দলটার হয়ে যা করার ছিল সব করেছে। কনফাডারেশন কাপ এনে দিয়েছে, কোপা এনে দিয়েছে, অলিম্পিক গোল্ড এনে দিয়েছে। কিন্তু নিজে কি পেয়েছে? সমর্থকদের ভালোবাসা! এই ভালোবাসা নিয়েই হয়তো নেইমার তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছে আজকে... বিদায় নেইমার, প্রিন্স অফ ব্রাজিল!