24/04/2026
নিজেকে ভালোবাসা হয়নি বহুদিন, একটু সময় নিয়ে আয়নার সামনে বসা হয়নি কতকাল!
রাজ্যের ক্লান্তি মাখা নিজের ফ্যাকাশে মুখের আদলটাকে লম্বা দীর্ঘশ্বাসে জানানো হয়নি, “জানি অনেক ঝড় বয়ে গেছে! তাও তুই ঠিক সামলে নিচ্ছিস, I am proud of you ”
আজকাল থেমে যেতে ভয় লাগে, মানুষ হারাতে ভয় হয়। খুব কাছের কেউ হুটপাট বদলে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি, ভীষণ অভিমান জড়ানো গলায় বলি,
“এটা আমি করলে নিতে পারতি তো!” ,, তবু করা হয়েই ওঠেনা।
একটা বয়সের পর মানুষ নিজের পাশে বসতে চায়, সময় নিয়ে আকাশ দেখে, উড়তে পারা প্রতিটা পাখিকে হিংসে করে, সে চায় তাকে কেউ দারুণভাবে আগলে রাখুক ঠিক যেভাবে শরীর আগলে রাখে জন্মদাগ।
মানুষ চায় কেউ তাকে কথা দিয়ে কথা রাখতে শিখুক, ছোট্ট ছোট্ট দুঃখগুলো বাষ্প হয়ে উবে যাক, সে আর আগের মতো কষ্ট না পাক। মনের প্রাচীন ক্ষত বেয়ে একদিন হঠাৎ ফুটুক শিউলি বা নয়নতারা।
Line - Ayon Mukherjee Nil
Voice - কাকন