Sportspydersavri

Sportspydersavri The more difficult the victory, the greater the happiness in winning.

27/04/2026

কাক খুবই বুদ্ধিমান পাখি এবং গবেষণায় দেখা গেছে তারা মানুষের মুখ চিনতে পারে, এমনকি যারা তাদের ক্ষতি করে তাদের অনেক বছর মনে রাখতেও সক্ষম। শুধু তাই নয়, তারা অন্য কাকদেরও সতর্ক করে দিতে পারে।

22/11/2025

***ভূমিকম্প সতর্কতা — সবাই সাবধানে থাকুন!

সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি হালকা কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে যাদের বাসা/অফিস বহু-তলা ভবনের উপরের দিকে, তাদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

*** ভূমিকম্পে ১০ তলা বা উপরের বাসিন্দারা কী করবেন?

*** আতঙ্কিত হবেন না — দৌড়াদৌড়ি করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
***লিফট ব্যবহার করবেন না — লিফট যেকোনো সময় আটকে যেতে পারে।

*মাটিতে বসুন বা শুয়ে পড়ুন

*শক্ত কোনো টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন

*টেবিল বা আসবাব শক্ত করে ধরে রাখুন
*জানালার পাশে থাকবেন না — কাঁচ ভেঙে আঘাত পেতে পারেন।
*কম্পন থামার পর সিঁড়ি ব্যবহার করুন।

# নিচের তলায় যারা থাকেন, তাদের জন্য পরামর্শ

*দেয়ালের কোণায় অথবা মজবুত খুঁটির পাশে অবস্থান নিন।
*ভারী জিনিস, আলমারি, কাচের জিনিস থেকে দূরে থাকুন।
* দরজা খোলা রাখুন—প্রয়োজনে দ্রুত বের হওয়ার সুবিধা থাকবে।

🛑 ভূমিকম্পের সময় যেসব ভুল করবেন না

* দৌড়ে সিঁড়ি নামার চেষ্টা করা
* লিফটে ওঠা
*গ্যাস চালু রাখা অবস্থায় চুলার পাশে থাকা

নিরাপদ থাকুন, সচেতন থাকুন

আমাদের ছোট্ট সতর্কতা—বড় বিপদ এড়াতে পারে। নিজের সুরক্ষার পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের জানান।
Stay Alert. Stay Safe.

#ভূমিকম্পসতর্কতা
#নিরাপদথাকুন
#বাংলাদেশসতর্ক
#জরুরিসচেতনতা
#নিজেকে_সুরক্ষিত_রাখুন
#উপরতলাবাসী_সতর্ক
#ড্রপকভারহোল্ড
#দুর্যোগসচেতনতা
#সবারজন্যনিরাপত্তা
#ভূমিকম্পআপডেট
#বাংলাদেশনিরাপত্তা
#সতর্কথাকুন_সুস্থথাকুন

14/11/2025
12/11/2025

আপনি কি জানেন? 😲
আইনস্টাইনের মারা যাওয়ার পর তার মগজ নিয়ে কী হয়েছে?

Albert Einstein ১৯৫৫ সালে মারা যাওয়ার পর, তার মগজ (brain) অটোপসি করার সময় pathologist Thomas Stoltz Harvey নেন। তিনি সেটা গবেষণার জন্য রাখেন।

আইনস্টাইনের পরিবার পুরোপুরি রাজি ছিল না, তাই নৈতিকভাবে একটু বিতর্কিত।

সবাই বলে আইনস্টাইনের মগজ চুরি করা হয়েছে!
কিন্তু সত্যি বলতে, এটা গবেষণার জন্য নেওয়া হয়েছিল, যদিও পরিবারের পুরো অনুমতি ছিল না।
চুরি না, তবে নৈতিকভাবে বিতর্ক তৈরি করেছিল।

03/11/2025

“তুলনা নয়, শ্রদ্ধা — কারণ দুজনেই অমূল্য।”

***বউ মরলে বউ পাওয়া যায়, কিন্তু মা মরলে মা পাওয়া যায় না — কিছু পুরুষ এই কথা বলে আবেগে গড়াগড়ি খেতে থাকে। এমনভাবে দেখায় যেন মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই।
কিন্তু প্রশ্ন হলো — বউ কি তাহলে ডাস্টবিনের ময়লা?
মন চাইলে যাকে ফেলে দেওয়া যায়?

এই ধরনের মানুষদের উদ্দেশ্যে কয়েকটি কথা —

মা আর বউ, দুজন দুই মেরুর মানুষ।
একজন হলেন জননী, আর আরেকজন সহধর্মিণী।

মা সেই যিনি জীবন দান করেন — যার তুলনা নেই।
আর বউ সেই, যিনি আপনাকে পূর্ণতা দেন — যাকে ছাড়া আপনি অপূর্ণ।

এই দুই সম্পর্কের তুলনা করা , মূর্খতা ছাড়া আর কোনো বড় মূর্খতা নেই।

আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়,
ঠিক তেমনি আপনার সন্তানরাও তাদের মাকে ছাড়া অসহায়।

আপনার মা যেমন বড় মাছটি নিজে না খেয়ে আপনাকে খাইয়ে দিতেন,
তেমনি খেয়াল করুন — আপনার স্ত্রীও আজ সেটাই করে আপনার সন্তানের জন্য।

আপনার মৃত্যুর পর আপনার মা যেমন হবেন সন্তানহারা,
ঠিক তেমনি আপনার স্ত্রীও হবেন জীবনসঙ্গীহারা।

আপনার মায়ের যদি অন্য সন্তান থাকে, তারা হয়তো তাকে দেখে রাখবে,
কিন্তু আপনার স্ত্রীকে তখন কে দেখবে?

আপনার মা বাকি জীবন সন্তানদের মাঝে কাটিয়ে দিতে পারবেন,
কিন্তু আপনার স্ত্রী?
সে তো বাকি জীবন একা বাঁচবে আপনার স্মৃতি নিয়ে,
আর আপনার সন্তানদের ভবিষ্যৎও তার হাতেই নির্ভর করবে।

তাই দয়া করে —
জননী আর ঘরনী— এই দুই পবিত্র সম্পর্কের তুলনা করবেন না।
কারণ একজন দেন জীবন,
আর অন্যজন দেন জীবনের মানে।

Address

Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Sportspydersavri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sportspydersavri:

Share