তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন

তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন কতৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং
সিজন-৪

🔥 আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার📍 ঐতিহাসিক তুলাতুলি মাঠেঅনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনাল!ফাইনালে মুখোমু...
03/09/2026

🔥 আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার
📍 ঐতিহাসিক তুলাতুলি মাঠে
অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনাল!
ফাইনালে মুখোমুখি হবে—
⚽ চন্দঁনাইশ বরমা ফুটবল একাদশ
🆚
⚽ রিয়াজুদ্দিন বাজার মোবাইল লিংক ফুটবল দল
আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার—তারিখটি মনে রাখুন।
আপনিও চলে আসুন ঐতিহাসিক তুলাতুলি মাঠে, সরাসরি উপভোগ করুন আপনার প্রিয় দলের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ।
তুলাতুলি ইউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

আসসালামু আলাইকুম, সুপ্রিয় ক্রীড়া প্রেমী ভাইয়েরা সবাই কেমন আছেন? আপনারা সবাই অবগত আছেন যে- গত ১৭ই জুলাই ফাইনাল ম্যাচটি অন...
28/07/2026

আসসালামু আলাইকুম, সুপ্রিয় ক্রীড়া প্রেমী ভাইয়েরা সবাই কেমন আছেন?

আপনারা সবাই অবগত আছেন যে- গত ১৭ই জুলাই ফাইনাল ম্যাচটি অনুষ্টিত হওয়ার কথা থাকলে ও বন্যা পরিস্থিতি+ ভারী বৃষ্টি ভর্ষনের ফলে ফাইনাল ম্যাচটি স্হগিত করা হয়।
বর্তমান মাঠের পরিস্থিতি খারাপ হওয়ায়+ হঠাৎ মেঘাচ্ছন্ন হঠাৎ রোদ এই পরিস্থিতির কারনে আমরা টুর্নামেন্ট কমিটি এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচটির তারিখ নির্ধারণ করতে পারিনি,
বর্তমানে আমাদের টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ শাহ আলম দুই দলের টিম ম্যানেজারের সাথে কথা বলেছেন যে তারা এই পরিস্থিতিতে ম্যাচটি খেলতে রাজি আছেন কি-না, দুই দলের টিম ম্যানেজার রা বলেছেন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ আবহাওয়া+ মাঠের পরিস্থিতি ভালো হলে তারা ফাইনাল ম্যাচটি খেলতে চাই। টিম ম্যানেজাররা বলেছেন/ আশ্বাস দিয়েছেন যে
ফাইনাল ম্যাচটি জমজমাট ও সৌন্দর্য করতে তারা দেশি বিদেশি প্লেয়ারদের সমন্বয়ে ভালো টিম গঠন করবে একটি হাই-ভোল্টেজ ম্যাচ উপহার দিতে চায় তারা - সেজন্য পরিস্থিতি ভালো হলে প্লেয়াররা খেলে মজা পাবে +দর্শকরা খেলা দেখে আনন্দ পাবে এই কথা বিবেচনা করে আমরা টুর্নামেন্ট টি ভালো একটি পরিস্থিতির আশ্বাস পেলেই অফিশিয়াল তারিখ ঘোষণা করে দিবো ইনশাআল্লাহ।
এতটুকু আপনাদের আশ্বাস দিচ্ছি যে আগামী মাস অর্থাৎ আগষ্ট মাসের যেকোনো দিন ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ। আমরা ফাইনাল খেলার ৭-১০ দিন আগে আপনাদের জানিয়ে দিবো ইনশাআল্লাহ৷
ফাইনালে চমক কিছু থাকবে ইনশাআল্লাহ 😊

ধন্যবাদ ❤️
11/07/2026

ধন্যবাদ ❤️

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চলমান বন্যা পরিস্থিতির অবনতির কারণে তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৪)-এর ফাইনাল ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ৪–৫ দিন ধরে টানা ভারী বর্ষণে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে চরতী ইউনিয়নসহ আশপাশের অঞ্চল পানিতে তলিয়ে গেছে। সার্বিক বন্যা পরিস্থিতি ও খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ফাইনাল ম্যাচের নতুন তারিখ আগাম জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

এক বিবৃতিতে তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন সকলের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশাকরি সবাই অবগত আছেন যে বর্তমান বন্যা পরিস্থিতি খুবই খারাপ ৪-৫ দিন ধরে মুশলধারে বৃষ্টি ...
11/07/2026

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
আশাকরি সবাই অবগত আছেন যে বর্তমান বন্যা পরিস্থিতি খুবই খারাপ ৪-৫ দিন ধরে মুশলধারে বৃষ্টি চারিদিকে পানি আর পানি।
আগামী ১৭ তারিখ ফাইনাল ম্যাচ টি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও আমরা বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় টুর্নামেন্টের ম্যাচটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ম্যাচের পরবর্তী তারিখ আপনাদের কে অগ্রীম জানায় দেওয়া হবে ইনশাআল্লাহ।

সুস্থ থাকুন নিরাপদ থাকুন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন

04/07/2026

ধন্যবাদ চট্টলা টুডে - Chattala Today ❤️

💔 হার নয়, বরং মাথা উঁচু করে বিদায়! পুকুরিয়ার  জন্য গর্বিত! 💔TUSA গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট '২৬-এর ২য় সেমিফাইনালে আজ পু...
03/07/2026

💔 হার নয়, বরং মাথা উঁচু করে বিদায়! পুকুরিয়ার জন্য গর্বিত! 💔
TUSA গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট '২৬-এর ২য় সেমিফাইনালে আজ পুকুরিয়া ফুটবল একাদশ যে লড়াই উপহার দিয়েছে, তা পরাজয় নয় বরং বীরত্বের এক মহাকাব্য। শুরু থেকেই মাঠের প্রতিটি লড়াইয়ে তোমরা যেভাবে দাম্ভিকতা আর অদম্য মানসিকতার পরিচয় দিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছ, তা সত্যিই প্রশংসার দাবিদার।
আজকের ম্যাচেও তোমাদের ছন্দের জাদুতে মুগ্ধ হয়েছে তুলাতলী মাঠের হাজারো দর্শক। শুরু থেকে দারুন খেলা উপহার দেই দুই দলই শেষ পর্যন্ত ১ গোলে হার। ব্যাড লাক
অভিনন্দন ও কৃতজ্ঞতা:
• খেলোয়াড়বৃন্দ: মাঠের প্রতিটি ঘাম আর শ্রম আমাদের মুগ্ধ করেছে। তোমাদের সুন্দর খেলা ছিল আজকের দিনের সেরা উপহার।
• কোচ ও ম্যানেজমেন্ট: আপনাদের সঠিক দিকনির্দেশনা ও পরিকল্পনার কারণেই দলটি আজ এই পর্যায়ে আসতে পেরেছে।
• টিম লিডার: আপনার বলিষ্ঠ নেতৃত্ব দলকে ঐক্যবদ্ধ রেখেছে।
হার-জিত খেলারই অংশ, কিন্তু তোমরা জিতে নিয়েছ হাজারো মানুষের হৃদয়। আমরা বিশ্বাস করি, আগামীতে তোমরা আরও নতুন উদ্যমে, আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে।
পুকুরিয়া ফুটবল একাদশের আগামী দিনের পথচলায় আমাদের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভকামনা। এগিয়ে যাও তোমরা! ⚽🔥

বরমা ফুটবল একাদশ এর, গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত! মাঠ কাঁপানো লড়াই, গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা আর ফুটবলের অসা...
03/07/2026

বরমা ফুটবল একাদশ এর, গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত!
মাঠ কাঁপানো লড়াই, গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা আর ফুটবলের অসাধারণ ছন্দে শেষ হলো TUSA গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট '২৬-এর ২য় সেমিফাইনাল! বরমা ফুটবল একাদশ বনাম পুকুরিয়া ফুটবল একাদশ এর মধ্যকার এর হাই-ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসলো বরমা ফুটবল একাদশ।
⚽ ম্যাচের রোমাঞ্চকর চিত্রপট:
• শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১ গোলে এগিয়ে যায় বরমা ফুটবল একাদশ, গোল হওয়ার পর প্রতিটি মুহূর্ত ছিলো দেখার মতো পাল্টা আক্রমণ আর আক্রমণ শেষ পর্যন্ত সেই ১ গোল নিয়ে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে
জয় নিশ্চিত করে বরমা ফুটবল একাদশ।

বরমা ফুটবল একাদশ ১-০ পুকুরিয়া ফুটবল একাদশ
উভয় দলের খেলোয়াড়দের পায়ের জাদু আর মাঠের শৃঙ্খলা ছিল দেখার মতো। বিশেষ করে দুই দলের ম্যানেজমেন্ট ও কোচদের পরিকল্পনা নির্দ্বিধায় তারিফ পাওয়ার যোগ্য
অভিনন্দন বরমা ফুটবল একাদশ
ম্যান অব দ্যা ম্যাচ অজান্তা চাকমা। ✅

🔥⚽ সেমিফাইনাল মহারণ! ফাইনালের টিকিট কার হাতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ❤️😊ম্যাচটি উপভোগ করতে চলে আসুন তুলাতলী...
02/07/2026

🔥⚽ সেমিফাইনাল মহারণ! ফাইনালের টিকিট কার হাতে?
আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ❤️😊
ম্যাচটি উপভোগ করতে চলে আসুন তুলাতলী মাঠ প্রাঙ্গণে আগামীকাল

🔥⚽ সেমিফাইনাল মহারণ! ফাইনালের টিকিট কার হাতে? ​(T.U.S.A)  তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটব...
30/06/2026

🔥⚽ সেমিফাইনাল মহারণ! ফাইনালের টিকিট কার হাতে?
​(T.U.S.A) তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট '২৬-এর মর্যাদাপূর্ণ ২য় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে পুকুরিয়া ফুটবল একাদশ (বনাম) বরমা ফুটবল একাদশ।
ফাইনালের টিকিটের জন্য এই হাই-ভোল্টেজ লড়াইয়ে কার বাজি জিতবে? আপনার প্রিয় দল কোনটি? কমেন্টে জানিয়ে দিন! 📣
​এই উত্তেজনাকর ম্যাচটি মিস করবেন না! মাঠে এসে আপনার প্রিয় দলকে সমর্থন দিন এবং উপভোগ করুন ফুটবলের এক নতুন অধ্যায়। 🤩
​⚽ ম্যাচ: ২য় সেমিফাইনাল
পুকুরিয়া ফুটবল একাদশ
🆚
বরমা ফুটবল একাদশ
📅 তারিখ: ০৩-০৭-২০২৬ ইং (জুমাবার)
🕑 সময়: বিকাল ৪:০০ টা
📍 ভেন্যু: তুলাতলী ইউনাইটেড আইডিয়েল ইন্সটিটিউট মাঠ, সাতকানিয়া, চরতী।
​সবাইকে মাঠে আমন্ত্রণ জানাচ্ছি! পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন! 🔁

Address

Tulatali, Charati, Satkania
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when তুলাতলী ইউনিটি স্পোর্টস এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category