12/01/2025
আরও একটা এল ক্লাসিকোর হালচাল:
হানসি ফ্লিকের অধীনে প্রথম শিরোপা জয় নাকি সুপার কোপায় বার্সেলোনার সমান সংখ্যক শিরোপা জয়ের সুযোগ রিয়াল মাদ্রিদের; রাতেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ, কারা বাজিমাত করতেছে মরুর ফুটবল লড়াইয়ে...
বার্সেলোনার জন্য দারুণ সংবাদ হচ্ছে দলে ইনজুরি সমস্যা নেই। এবং নতুন বছরের শুরুটা ভালো হয়েছে। সেজেনেস্কির সুযোগ পাওয়া, কুবার্সি-মার্টিনেজ জুটির পারফর্ম করা, কুন্ডে-বালদে জুটির স্থিতিবস্থা এবং মার্ক ক্যাসাদোর লড়াকু মানসিকতা পেরিয়ে গাভির ফিরে আসা, পেদ্রীর মাস্টারক্লাস পারফরম্যান্স শেষে লামিন-রাফিনহা হয়ে লেভানডস্কি...সবমিলিয়ে সুযোগ হাতছাড়া না করলে বার্সেলোনার সম্ভাবনা ভালোভাবেই আছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের ক্লাস কোচ কার্লো আনচেলোত্তি এবং রিয়ালের হার না মানা মানসিকতার জন্য রিয়ালকে কোন প্রতিযোগিতাতেই অবহেলা করার সুযোগ থাকে না। এমনকি দলের মূল এগারোজন না খেললেও রিয়াল মাদ্রিদ নামটা যথেষ্ট শিরোপা জেতার জন্য। কুর্তোয়া, কারভাহাল, শুয়ামেনি, বেলিংহাম, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে রিয়ালের দলটা যে কোন দলকেই হারাতে পারে।
লড়াইটা মূলত নার্ভের ক্ষেত্রেও প্রযোজ্য। ফ্লিকের অফসাইড ট্র্যাপ আর লামিনের চোখধাঁধানো ফুটবলের বিপরীতে ভিনিসিয়াসের স্কিলের প্রদর্শনী কিংবা ক্যাসাদো পার হয়ে কুবার্সির লড়াকু মানসিকতার আজ একটা শৈল্পিক ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। তার সাথে সাথে পেদ্রীর সাথে বেলিংহামের টক্কর এবং গাভীর সাথে রিয়ালের ডিফেন্স লাইনের লেগে যাওয়া...যে কোন কিছু হতে পারে। কিন্তু সবশেষে খেলার ফলাফল নির্ভর করতেছে কারা সুযোগ কাজে লাগাতে পারতেছে তার উপর...
সবমিলিয়ে ক্লাসিকোতে আজ দুরন্ত ফুটবল মুন্সিয়ানা মঞ্চস্থ হতে যাচ্ছে...