20/07/2026
ডিয়ার আর্জেন্টিনা ফ্যানস,
আপনাদের এক ফোটাও হাম্বল হবার কিছু নাই। এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নিয়ে লাগাতার ফালতু ন্যারেটিভ দাড় করাইয়া গেছে। ফিফা কিনে ফেলছি, রেফারি এক্সট্রা সুবিধা দেয়, মেসি ই*রায়েলের সাপোর্ট নিচ্ছে, এইসব ভিত্তিহীন ন্যারেটিভ দিনের পর দিন চালাইয়া গেছে। শুধু ফালতু ফেইসবুক ভিত্তিক পেইজ না, বরং মেইনস্ট্রীম মিডিয়া পর্যন্ত এনগেজমেন্টের জন্য আর্জেন্টিনার বিপক্ষে এইসব ন্যারেটিভে হাওয়া দিছে। তো, এই যে আর্জেন্টিনা হারলো, রেড কার্ড হইলো ( ডিজার্ভিং), মেসি এমন পারফর্ম করেও টুর্নামেন্ট সেরা হইলো না, এরপর কাউকে বলতে দেখছেন যে এতোদিন যেসব ন্যারেটিভ চালাইছি এগুলা তাহলে সত্যি না, ফিফা তাহলে আর্জেন্টিনাকে এক্সট্রা ফেভার দিয়ে জেতানোর পক্ষে না? মৌরনহোর ফেইক ফটোকার্ড ছড়ানোর পর একজন এসে স্যরি বলছে, দেখছেন? হবে না, এবং কখনোই হয় নাই।
ন্যারেটিভের হিসেবে এবার আর্জেন্টিনা ভার্সেস পুরা দুনিয়া ছিলো। প্রতিটা ইস্যু যতোই রুলসবুক বের করে দেখান, লাভ হয় নাই। মিশর ম্যাচ নিয়ে স্বয়ং দেশম, দে লা ফুয়েন্তে বলছিলো যে রেফারিং নিয়া প্রশ্ন তোলার সুযোগ নাই। তারপরেও এইসব ন্যারেটিভ বন্ধ হইছিলো? আর্জেন্টিনার চ্যাম্পিয়ন না হওয়াটাই যাদের জন্য সবচেয়ে বড় অর্জন, এদের কাছে গিয়ে হাম্বলনেস দেখানোর কিছুই নাই। এরা আশা করে, ম্যাচ হারার পর আমরা গর্তে ঢুকে যাবো। এরা ট্রল করলে, আমরা হাত জোর করে এদের কাছে প্রার্থনা করবো। এরা দাত বের করে খোচাইতে আসলে, আমরা মাটির দিকে তাকাইয়া মিনমিন করে কথা বলবো। ফাইনালে হারার মন খারাপকে এরা গর্তে ঢুকে যাওয়ার মতো লজ্জা হিসেবে প্রচার করতে চায়। কিন্তু, এরা চাইলেই আমরা কোন আনন্দে এদের সাথে সায় দিবো?
হারলে রাইভালরা ট্রল করার চেষ্টা করবে, এইটা খুবই স্বাভাবিক। তবে সেই ট্রল কলিজা এফোর ওফোঁড় করে দিচ্ছে, এমন কিছুই না। কারন ফাইনালটা জঘন্য বাজে খেললেও, বিগত পাচ বছর বিশ্ব ফুটবলে ডমিনেটিং পাওয়ার হিসেবে খেলে গেছি। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছি, নিজেদের পছন্দের প্লেয়ারকে অবিশ্বাস্য লেভেলে পারফর্ম করতে দেখার সৌভাগ্য হইছে, যেখানে অন্যসব বয়স্ক প্লেয়ার দলের বোঝা হয়ে খেলে গেছে। এইগুলা প্রাউড হবার মতো ব্যাপার। রাইভালদের মধ্যে কে ফেইক স্বান্তনা দিলো আর কে সুযোগ পেয়ে খোচা দেয়ার চেষ্টা করলো, এইগুলা হিসাবেই কেন নিবেন? আপনার দল যেভাবে পুরা টুর্নামেন্টে বার বার কামব্যাক দিছে এইটা আপনাকে এন্টারটেইন করে নাই, প্রাউড ফিলিং দেয় নাই? তাহলে কে এইসবের ভ্যালিডেশন দিলো নাকি দিলো না, সেইটার দিকে তাকাইয়া থাকার দরকার কি? বাজে সময়ে যেহেতু বুক চিতাইয়া সাপোর্ট দিয়া গেছেন, ভালো সময়ে কবজি ডুবাইয়া আনন্দ করাটা আপনার জন্য প্রাপ্য ছিলো।
© HASINUR