Hilsa Football Club

Hilsa Football Club "Hilsa Football Club" Chandpur City of hilsa in Bangladeh

যে মেয়েগুলোকে একসময় টিকটকার উপাধি দিয়ে জাতীয় নারী ফুটবল দল থেকে বাদ দেওয়া হয়েছিল, আজ ঠিক সেই মেয়েগুলাই বাংলাদেশের...
16/01/2026

যে মেয়েগুলোকে একসময় টিকটকার উপাধি দিয়ে জাতীয় নারী ফুটবল দল থেকে বাদ দেওয়া হয়েছিল, আজ ঠিক সেই মেয়েগুলাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করল।

শক্তিশালী ভারতের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় এনে দিল বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটসাল টিম।

যাদের বলা হয়েছিল “অশোভন”, “ডিসিপ্লিনহীন” তারাই আজ প্রমাণ করল, ট্যালেন্টকে থামানো যায় না, সুযোগ পেলে সে নিজেই কথা বলে।

সাবেক জাতীয় নারী দলের তারকা সাবিনা খাতুন একাই করলেন ২টি গোল, আরেকটি গুরুত্বপূর্ণ গোল করলেন মাতসুশিমা সুমাইয়া। আর গোলপোস্টে দাঁড়িয়ে পাহাড়সম আত্মবিশ্বাস দেখালেন স্বপ্না আক্তার ঝিলি। গ্রামের খ্যাপের মাঠ থেকে সরাসরি ন্যাশনাল ফুটসাল টিমে উঠে আসা এই মেয়েটি আজ ভারতের আক্রমণ বারবার আটকে দিয়ে জয়ের নীরব নায়িকা।

একটু ভেবে দেখুন...
কোচ পিটার বাটলারের সাথে শত্রুতার কারণে যে মেয়েরা মূল ফুটবল দলে জায়গা না পেয়ে ফুটসালে ডাক পেয়েছে, তারাই আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে জয় এনে দিচ্ছে। এটাই প্রমাণ করে যে ডিসিপ্লিনহীনতা সমস্যা ছিল না, সমস্যা ছিল দৃষ্টিভঙ্গিতে?

আর যারা এখানে কমেন্ট করে বলবেন...
“হাফপ্যান্ট পরে ফুটবল খেলে আবার দেশের গর্ব কিভাবে হয়?”
তাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, এই মেয়েগুলো আজ বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে রিপ্রেজেন্ট করছে, আর আপনি দেশের জন্য কী করছেন?

দেশপ্রেম পোশাকে মাপা যায় না। দেশপ্রেম মাপা হয় ফলাফলে, সাহসে আর লড়াইয়ে। আজ এই মেয়েগুলো শুধু একটি ম্যাচ জেতেনি, তারা জিতেছে অবহেলা, অপমান আর সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে। বাংলাদেশ আজ গর্বিত। 🇧🇩

Hilsa City Football Club

সপ্না আক্তার ঝিলি, ফুটবলের বড় কোনো তারকা না হলেও ফেসবুকের রিলস, ভিডিওর জন‍্য প্রায় সবার কাছেই পরিচিত তিনি। গ্রামগঞ্জের ম...
16/01/2026

সপ্না আক্তার ঝিলি, ফুটবলের বড় কোনো তারকা না হলেও ফেসবুকের রিলস, ভিডিওর জন‍্য প্রায় সবার কাছেই পরিচিত তিনি। গ্রামগঞ্জের মাঠে গোলপোস্টের নিচে নিয়মিতই দেখা যায় তাকে।সেই ম‍্যাচগুলোর ভিডিও প্রকাশ করে থাকেন নিজের ফেসবুক পেজে। প্রায় ৫ লাখের বেশী ফলোয়ার অর্জন করে ফেলেছেন।

তবে, সেই সপ্নার নাম বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের স্কোয়াডে দেখেই অনেকেই সমালোচনা করেছিলেন। পাড়ার ফুটবলের টিকটকার দিয়ে জাতীয় ফুটসাল দল চলেনা বলেও মন্তব্য করেছিলেন কেউ কেউ। তবে সপ্না সেই সমালোচনার জবাব দিয়েছেন মাঠের খেলার মাধ‍্যমে। সাফ ফুটসাল চ‍্যাম্পিয়নশীপে ভারতের বিরুদ্ধে গোলপোস্টের নিচে দিয়েছেন আস্থার প্রতিদান। ভারতের একের পর এক আক্রমণ আটকা পড়েছে তার বিশ্বস্ত হাতে। এছাড়া বেশ কয়েকবার সামনে এগিয়ে এসে স্লাইড ট‍্যাকেলে বল ব্লক করে দলকে রক্ষা করেছেন। ভারতের বিরুদ্ধে ৩-১ গোলের জয়ের পিছনে বড় অবদান আছে তার।

Our captain today ✊  Leicester City Football Club
11/01/2026

Our captain today ✊

Leicester City Football Club

Bangladehi 4 Hreo🇧🇩
11/01/2026

Bangladehi 4 Hreo🇧🇩

09/01/2026

Hilsa City Football Club is a professional multi-sports club based in Chandpur, Bangladeh. Their football team competes in the Pro League. Founded on 24 April 2021, is one of three teams to have participated in all seasons of the Pro League since its establishment in 2022. Next Target BFL........

Address

Chandpur City Of Hilsa
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Hilsa Football Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category