মধ্য চাঁদপুর ফুটবল টুর্নামেন্ট

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • মধ্য চাঁদপুর ফুটবল টুর্নামেন্ট

মধ্য চাঁদপুর ফুটবল টুর্নামেন্ট Football: More than a game, a lifestyle. ��

🏆⚽ বিউটিফুল ধানুয়া ফুটবল প্রিমিয়ার লিগ – সিজন-০৫ | ২০২৬ ⚽🏆লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ স্পোর্টিং ক্লাব এবং ...
01/06/2026

🏆⚽ বিউটিফুল ধানুয়া ফুটবল প্রিমিয়ার লিগ – সিজন-০৫ | ২০২৬ ⚽🏆
লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ স্পোর্টিং ক্লাব এবং বি.কে. এক্সপ্রেস। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে শেখ স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ বি.কে. এক্সপ্রেসকে পরাজিত করে জয় দিয়ে লিগ অভিযান শুরু করে। 💪🔥

🌟 ম্যান অব দ্য ম্যাচ: খলিল (শেখ স্পোর্টিং ক্লাব)

শুরুটা দারুণ হলো শেখ স্পোর্টিং ক্লাবের। বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন এবং উভয় দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল। 🎉⚽

#ধানুয়া_ফুটবল_প্রিমিয়ার_লিগ_২০২৬



🏆⚽

🏆⚽ কাজী বাড়ি আর্জেন্টিনা ফ্যান আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচ ⚽🏆রোমাঞ্চ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে আর্জেন্ট...
31/05/2026

🏆⚽ কাজী বাড়ি আর্জেন্টিনা ফ্যান আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচ ⚽🏆

রোমাঞ্চ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে আর্জেন্টিনা নীল দল (জুনিয়র) ৪-৩ গোলে আর্জেন্টিনা সাদা দল (সিনিয়র)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 💙🤍

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। উভয় দলই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দর্শকদের।

🔵 আর্জেন্টিনা নীল দল (জুনিয়র) ⚽ সিয়াম – ২ গোল
⚽ মাহাবুব – ১ গোল
⚽ আলমগীর – ১ গোল

⚪ আর্জেন্টিনা সাদা দল (সিনিয়র) ⚽ মাসুম – ১ গোল
⚽ নোমান – ১ গোল
⚽ তারেক – ১ গোল

🎉 চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা নীল দল (জুনিয়র) 🏆

সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য উভয় দলকে অভিনন্দন এবং উপস্থিত সকল দর্শকদের প্রতি আন্তরিক ধন্যবাদ। ফুটবলের ভালোবাসায় এক হোক কাজী বাড়ি। 🇦🇷❤️⚽

অভিনন্দন মধ্য চাঁদপুর ফুটবলের সাথে থাকুক এটাই চাই।

আগামীকাল থেকে বিউটিফুল ধানুয়া প্রিমিয়ার লিগ   সিজন -৫ এর খেলার র্ফম বিতরণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে।আপনি কি একজন খেলো...
19/05/2026

আগামীকাল থেকে বিউটিফুল ধানুয়া প্রিমিয়ার লিগ সিজন -৫ এর খেলার র্ফম বিতরণী কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আপনি কি একজন খেলোয়াড়!
আপনার জন্য হতে পারে ভালো একটি প্ল্যাটফর্ম '
আশা করি আপনি এই খেলায় অংশগ্রহণ করবেন।

ফরম শুভেচ্ছা ফ্রি -১০০টাকা।
যোগাযোগ- Gm Nayan - 01838025942
আকরাম আহমেদ -01766560310
Km Masum Km Masum -01876284680
MD Sayem - 01714348763

প্রচারে- বিউটিফুল ধানুয়া 🌹

আমাদের সফলতা এখানেই, ঝামেলাহীনভাবে ঝগড়াঝাটি খেলা বন্ধ করে রাখা,দল গুলো মাঠ থেকে উঠে যাওয়া কিছুই ঘটেনি,বাহিরের ঝামেলার জন...
11/05/2026

আমাদের সফলতা এখানেই, ঝামেলাহীনভাবে
ঝগড়াঝাটি খেলা বন্ধ করে রাখা,দল গুলো মাঠ থেকে উঠে যাওয়া কিছুই ঘটেনি,বাহিরের ঝামেলার জন্য একদিন একটি ম্যাচ পরিচালনা করতে লেট হয়েছে তার বাহিরে আলহামদুলিল্লাহ।🤎🫶

মধ্য চাঁদপুর ফুটবল টুর্নামেন্ট ২০২৬
দোষত্রুটি সমালোচনাহীন একটি অসাধারণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা গৌরভের মনে করি..
খেলোয়াড়দের পাশাপাশি ছবির পাশে থাকা এবং ছবিতে না থাকা ফরিদগঞ্জের মানুষগুলাও চ্যাম্পিয়ন হতে পেরে অনেক খুঁশি....

🔥⚽ কোয়ার্টার ফাইনালের লড়াই ⚽🔥আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬📅 বুধবার, ০৬ মে⏰ সময়: বিকাল ৪:০০ টা🏆 ব্যাচ ১...
05/05/2026

🔥⚽ কোয়ার্টার ফাইনালের লড়াই ⚽🔥
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬
📅 বুধবার, ০৬ মে
⏰ সময়: বিকাল ৪:০০ টা
🏆 ব্যাচ ১৯ ফরিদগঞ্জ 19 Batch Faridgonj
🆚
🏆 বারোপাইকা স্পোর্টিং ক্লাব
📍 স্থান: গৃদাকালিন্দিয়া নবগ্রাম আইয়ুব আলী খান শিক্ষা-কমপ্লেক্স মাঠ
👉 দারুণ এক ম্যাচ উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ!
👉 আপনার সাপোর্ট দিন আপনার প্রিয় টিমকে 💪

⚽ ফরিদগঞ্জ উপজেলার মিনি ফুটবল টুর্নামেন্ট ⚽আপনার দেখা সেরা ৩টি টুর্নামেন্টের নাম বলুন 🔥👇 কমেন্টে লিখুন—🥇 ১ম: __________🥈...
04/05/2026

⚽ ফরিদগঞ্জ উপজেলার মিনি ফুটবল টুর্নামেন্ট ⚽

আপনার দেখা সেরা ৩টি টুর্নামেন্টের নাম বলুন 🔥

👇 কমেন্টে লিখুন—
🥇 ১ম: __________
🥈 ২য়: __________
🥉 ৩য়: __________

আপনার মতামতই ঠিক করবে কোন আয়োজন সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে ❤️

13/04/2026

⚽🏆 মধ্য চাঁদপুর মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ 🏆⚽

আলহামদুলিল্লাহ, সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের প্রথম আসর। প্রতিশ্রুতি অনুযায়ী নিচে টুর্নামেন্টের সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হলো—

📊 মোট আয়:কথায় এক লক্ষ সাতষট্টি হাজার
সংখ্যা :১,৬৭,০০০ টাকা
আয়ের উৎসঃ
✔️ দলীয় এন্ট্রি ফি/মাঠ ফি – ৫৫,০০০ টাকা
✔️ প্রধান অতিথি অনুদান – ৩০,০০০ টাকা
✔️ প্রবাসী ও এলাকাবাসী – ৪৭,০০০ টাকা
✔️ সেভেন রিংস সিমেন্ট (কাউসার আহমেদ) – ১২,০০০ টাকা
✔️মো: হালিম বেপারী (আমেরিকা) – ১০,০০০ টাকা
✔️ বিশেষ অতিথি,শাহাদাত হোসেন শাহীন – ৮,০০০ টাকা
✔️ বিশেষ অতিথি,আব্দুর রহমান পারভেজ – ৫,০০০ টাকা

💸 মোট ব্যয়: 👉 এক লক্ষ আটান্ন হাজার চারশত ষাট
সংখ্যা: ১,৫৮,৪৬০

✔️ প্রথম পুরস্কার – ৩০,০০০ টাকা
✔️ দ্বিতীয় পুরস্কার – ২০,০০০ টাকা
✔️ রেফারি সম্মানি (৩৭ ম্যাচ) – ২২,৬০০ টাকা
✔️ ক্রেস্ট, ব্যানার, পোস্টার, ফ্রেম – ৩৭,৪২২ টাকা
✔️ স্টেজ – ১১,১০০ টাকা
✔️ ইভেন্ট – ৯,৫০০ টাকা
✔️ মাইক/সাউন্ড সিস্টেম – ৫,৫০০ টাকা
✔️ ট্রফি, মেডেল, গোল্ডেন বল, বুট, গোল্ডেন গ্লাভস ও অন্যান্য – ২২,৩৩৮ টাকা

✅ উদ্বৃত্ত অর্থ: ৮,৫৪০ টাকা

স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার থেকেই এই হিসাব প্রকাশ।
আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আগামী আসর হবে আরও বড়, আরও সুন্দর।

ধন্যবাদ সবাইকে ❤️⚽

⚽🏆 মধ্য চাঁদপুর মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ 🏆⚽আমাদের টুর্নামেন্টের নীরব যোদ্ধা—মাঠের দুইজন বলবয়।খেলার প্রতিটি মুহূর্তে ত...
13/04/2026

⚽🏆 মধ্য চাঁদপুর মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ 🏆⚽

আমাদের টুর্নামেন্টের নীরব যোদ্ধা—মাঠের দুইজন বলবয়।
খেলার প্রতিটি মুহূর্তে তারা ছিল দায়িত্বশীল, সতর্ক ও পরিশ্রমী।

তাদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে আমরা সম্মান স্মারক প্রদান করেছি। 💐
তোমাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।

জীবনের পথচলা হোক ক্রীড়াকে সাথে নিয়ে—
শৃঙ্খলা, সততা ও পরিশ্রমের মাধ্যমে একদিন তোমরাই হবে আগামীর তারকা। ⭐

🔹 জনাব রিয়াদ মোল্লা
🔹 জনাব রাসেল মোল্লা

সবসময় আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
ভালো থেকো, এগিয়ে যাও। 💚⚽

Address

Nayahat, Faridganj
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধ্য চাঁদপুর ফুটবল টুর্নামেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category