31/05/2026
🏏 আলহামদুলিল্লাহ! 🏏
সফলভাবে সম্পন্ন হলো পয়ালজোষ সুপার লিগ (PSL) সিজন-৭।
দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম ও সবার আন্তরিক সহযোগিতায় আমরা একটি সুন্দর, প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছি। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে দর্শক, স্পন্সর, স্বেচ্ছাসেবক, কমিটির সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।
আমাদের এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
ভুল-ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও বড় পরিসরে, আরও সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
❤️ ধন্যবাদ পয়ালজোষবাসী।
🏆 ধন্যবাদ সকল খেলোয়াড় ও সমর্থকদের।
🤝 ধন্যবাদ আমাদের সকল সহযোগীদের।
পয়ালজোষ সুপার লিগ (PSL) পরিবার