HM Easin Abir

HM Easin Abir discussion about Sports.///
(2)

এই সিরিজ ভালো করতে পারলে বাংলাদেশ ক্রিকেটের নতুন কিছু উন্মোচন হবে। পরবর্তীতে হয়তো তাদের সাথে খেলার আমন্ত্রণ পাওয়া যাবে।
12/08/2026

এই সিরিজ ভালো করতে পারলে বাংলাদেশ ক্রিকেটের নতুন কিছু উন্মোচন হবে। পরবর্তীতে হয়তো তাদের সাথে খেলার আমন্ত্রণ পাওয়া যাবে।

08/08/2026

আরোহো টু লিভারপুল

🟦💣✅ রবার্ট লেভানডফস্কি: বছরে প্রায় ২৬ মিলিয়ন ইউরোরাশফোর্ড: প্রায় ১৭ মিলিয়ন ইউরোআরাউহো: ১৬ মিলিয়ন ইউরোফাতি: ১৬ মিলিয...
08/08/2026

🟦💣✅ রবার্ট লেভানডফস্কি: বছরে প্রায় ২৬ মিলিয়ন ইউরো
রাশফোর্ড: প্রায় ১৭ মিলিয়ন ইউরো
আরাউহো: ১৬ মিলিয়ন ইউরো
ফাতি: ১৬ মিলিয়ন ইউরো
ফেরান তরেস: ১৩ মিলিয়ন ইউরো
​বার্সা এই গ্রীষ্মেই তাদের মোট বেতন খাত থেকে বছরে প্রায় ৯০ মিলিয়ন ইউরো বাঁচিয়ে খালি করতে যাচ্ছে।

এখন এখানে চাইলে কিছু খেলোয়াড় সংযোগ করা যেতে পারে৷

08/08/2026

আলভারেজ ডিল / আরোহো টু লিভারপুল

06/08/2026

রদ্রী টু বার্সা

05/08/2026

🚨🗣 | হুলিয়ান আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়া প্রসঙ্গে ফাব্রিজিও রোমানো:
​"আমাকে হুলিয়ান আলভারেজকে (Julián Álvarez) নিয়ে কথা বলতে দিন, কারণ স্প্যানিশ মিডিয়া—যেমন মুন্দো দেপোর্তিভো (Mundo Deportivo), স্পোর্ত (Sport) সহ বার্সেলোনার প্রধান সব সংবাদমাধ্যমে বুধবারের একটি বৈঠক নিয়ে বড় শোরগোল চলছে।
​আমি নিশ্চিত করছি: ডেকো (Deco) আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফের্নান্দো হিদালগোর (Fernando Hidalgo) সাথে বৈঠক করবেন, যিনি বর্তমানে মাদ্রিদে আছেন এবং হুলিয়ান আলভারেজের এজেন্ট। আগামী দিন এবং সপ্তাহগুলোতে এই বিষয়টি কীভাবে এগোবে, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
​বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে নিশ্চিত করছে যে তারা তাঁর জন্য অপেক্ষা করছে, তারা এখনও তাঁকে দলে ভেড়ানোর আশা রাখে এবং তাঁকে তাদের প্রধান অগ্রাধিকার (TOP PRIORITY) হিসেবে বিবেচনা করে।
​তবে এই মুহূর্ত পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের (Atlético Madrid) অবস্থানের কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। হুলিয়ান আলভারেজকে সাইন করানোর একমাত্র উপায় হলো অ্যাটলেটিকোর সাথে সমঝোতায় পৌঁছানো, আর আজ রাত পর্যন্ত অ্যাটলেটিকোর পক্ষ থেকে কোনো সবুজ সংকেত (Green Light) পাওয়া যায়নি।
​তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ডেকো এবং হুলিয়ানের এজেন্টের মধ্যে এই বৈঠকটি হতে যাচ্ছে, এবং তারপর আগামী দিন ও সপ্তাহগুলোতে কী ঘটে তা আমরা দেখতে পাব।" 🔵🔴🇦🇷

ফেরান বিশ্বকাপের ফাইনালে গোল করার পর পিএসজি থেকে অফার পাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারছে না। ফেরান সাহেব আপনি বার্সা যে চা...
04/08/2026

ফেরান বিশ্বকাপের ফাইনালে গোল করার পর পিএসজি থেকে অফার পাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারছে না।

ফেরান সাহেব আপনি বার্সা যে চান্স গুলো মিস করছেন সেগুলো করলে আমাদের উচলে হয়তো ট্রফি থাকতো। আপনি আমাদের কতটুকু দিছেন তার থেকেও বেশি আপনি নষ্ট করছেন।

তবে এখন যখন বার্সাকে দেয়ার সময় তখন আপনি নয়ছয় করতাছেন। যাই করেন বুঝেশুনে কইরেন।

বার্সেলোনার প্রিসিজন ম্যাচ দেখে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি চোখে পড়ল—🔹 মার্ক বার্নাল যেন নতুন সাইনিংয়ের মতোই লাগছে। চোট...
01/08/2026

বার্সেলোনার প্রিসিজন ম্যাচ দেখে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি চোখে পড়ল—
🔹 মার্ক বার্নাল যেন নতুন সাইনিংয়ের মতোই লাগছে। চোট থেকে ফিরে আগের চেয়ে আরও পরিণত। বলের ওপর শান্ত, পজিশনিং দারুণ, আর মিডফিল্ডে আত্মবিশ্বাস স্পষ্ট। ফ্লিক যদি ধারাবাহিক সুযোগ দেন, এই মৌসুমে বড় চমক হতে পারে।

🔹হামজা আবদেলকারিম আজকের ম্যাচের সবচেয়ে বড় ইতিবাচক দিক। দুই গোল করে সে দেখিয়ে দিয়েছে, একজন স্ট্রাইকারের সবচেয়ে বড় গুণ—সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা—তার মধ্যে আছে। শুধু গোলই নয়, অফ দ্য বল মুভমেন্ট, প্রেসিং এবং আত্মবিশ্বাসও চোখে পড়ার মতো ছিল। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ফ্লিকের জন্য সে শুধু ভবিষ্যতের প্রজেক্ট নয়, এই মৌসুমেই প্রথম দলের স্কোয়াডে জায়গার দাবিদার হয়ে উঠতে পারে। আজকের ম্যাচের পর বলা যায়, লা মাসিয়ার তরুণদের মধ্যে হামজা নিজের নামটা সবচেয়ে জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

🔹 কারিম আদেয়েমি দেখিয়ে দিল কেন তাকে আনা হয়েছে। তার গতি, প্রেসিং আর ডিফেন্সের পেছনে রান ফ্লিকের ফুটবলের সঙ্গে দারুণ মানায়। পুরোপুরি মানিয়ে নিতে সময় লাগলেও সম্ভাবনা অনেক।

🔹টুংকারা শারীরিক শক্তি, গতি এবং আত্মবিশ্বাস দিয়ে নজর কেড়েছে। খুব বেশি সময় মাঠে না থাকলেও বোঝা গেছে সে ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করতে ভয় পায় না। এখনও অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু তার সম্ভাবনা স্পষ্ট। সঠিকভাবে গড়ে উঠতে পারলে ভবিষ্যতে প্রথম দলে জায়গা পাওয়ার মতো যোগ্যতা আছে।

🔹 লা মাসিয়ার তরুণদের মধ্যে টেকনিকের অভাব নেই। তবে প্রথম দলে নিয়মিত খেলতে হলে ম্যাচের গতি, শারীরিক লড়াই আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে।

🔹 ফ্লিকের একটা বিষয় পরিষ্কার—নামের চেয়ে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে ভালো খেলবে, সেই সুযোগ পাবে। এটাই প্রতিযোগিতা বাড়াবে।

একটা প্রিসিজন ম্যাচ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তবে বার্নাল, আদেয়েমি, হামজা, আবদেলকারিম এবং টুংকারা—এই পাঁচজন এমন কিছু ইতিবাচক ইঙ্গিত দিয়েছে, যা নতুন মৌসুম নিয়ে বার্সা সমর্থকদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ দেয়।

Visca barca 💙❤️

বার্সার প্রীসিজনের প্রথম ম্যাচ। বার্সা এই সিজনে ইয়াং কিছু খেলোয়াড় প্রডিউস করতে পারে। সাথে ফ্লিকের প্লানের কিছু অংশ এই ম্...
31/07/2026

বার্সার প্রীসিজনের প্রথম ম্যাচ।

বার্সা এই সিজনে ইয়াং কিছু খেলোয়াড় প্রডিউস করতে পারে। সাথে ফ্লিকের প্লানের কিছু অংশ এই ম্যাচে দেখতে পাবো।

শুরুর একাদশ দিয়েছে ফ্লিক। সেখানে আবদেল কারিম ও আদেমি শুরুর একাদশে আছে।
মজার ব্যাপার হলো আবদেল কারিমকে মিশরের মেসি বলা হয়। সাথে ছয় ফুট লম্বা দুপায়ের প্রেফার ফুটবলার। দেখার বিষয় এই ম্যাচে কি করে৷

ভালো কিছু করলে হয়তো বার্সা মুল দলে সময় পাবে। কারন ফেরান নিয়ে দোয়াশা বৃদ্ধি পাচ্ছে।

ফ্লিক বলের জন্য টিকটিক শুরু হয়ে গেল।

লা মাসিয়ার কেউ এসে এদের খেয়ে না দেয়। ট্রাক রেকর্ড বলে প্যারা নাই চিল লও তুমি ফিল।
31/07/2026

লা মাসিয়ার কেউ এসে এদের খেয়ে না দেয়।

ট্রাক রেকর্ড বলে প্যারা নাই চিল লও তুমি ফিল।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Easin Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share