11/05/2026
তোমার আর আমার মধ্যকার দূরত্ব যেন আবিষ্কৃত সব গ্যালাক্সির দুরত্বের চেয়েও বেশি, যার পরিমাপক যন্ত্র আবিষ্কৃত হয়নি আজ পর্যন্ত।
হয়তো একদিন সেই অচেনা গ্যালাক্সিগুলোও আবিষ্কৃত হবে,
একটি নির্দিষ্ট সংখ্যায় সংজ্ঞায়িত হবে তাদের বিস্তার,
কিন্তু তুমি আর আমি…?
আমাদের এই অদৃশ্য আসীম দূরত্বের কোনো মান কি কখনো নির্ধারিত হবে?
এই অজানা দূরত্ব পেরোতে পেরোতে হয়তো পুরো জীবনটাই ক্ষয়ে যাবে।
একসময় নিভে যাবে শরীরের আলো, শুকিয়ে যাবে শেষ উষ্ণতাটুকুও।
তারপরও নিঃশেষ হৃদয়ের ছাই থেকে
নতুন শক্তি জ্বলে উঠবে আবার
শুধু তোমার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে, এই অসীম দূরত্বের একটুকু হলেও কমিয়ে।
আকাংখা
গজনী মাহমুদ