08/03/2026
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো Arkam MC Park Flat Owners’ Association এর ইফতার মাহফিল
Arkam MC Park Flat Owners’ Association এর উদ্যোগে গত ০৭ মার্চ ২০২৬ তারিখে Vooter Bari Restaurant & Party Center, সাউথ বনশ্রী, ঢাকা-এ এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে Arkam MC Park-এর ফ্ল্যাট মালিক ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে এই ইফতার আয়োজনটি বাসিন্দাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার মাহফিলে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণের পাশাপাশি পারস্পরিক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে একটি সুসংগঠিত ও বন্ধুত্বপূর্ণ আবাসিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Arkam MC Park Flat Owners’ Association এর পক্ষ থেকে এই সুন্দর আয়োজন সফল করতে যারা উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
Arkam MC Park Flat Owners’ Association
বনশ্রী, ঢাকা।