19/08/2026
**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন**
আমাদের সকলের প্রিয় মামা এবং Naymul Islam এর বাবা, মোঃ আব্দুর রসিদ মুন্সি আজ রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের ACL-এর প্রতিটি সিজনের সঙ্গে মামার স্মৃতি ও অবদান গভীরভাবে জড়িয়ে আছে। ACL-এর প্রতিটি আয়োজনেই তাঁর আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও উপস্থিতি আমাদের অনুপ্রেরণা হয়ে ছিল। তাঁর এই অবদান আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।
মামার চলে যাওয়ায় আমাদের ACL পরিবার একজন আপন মানুষ ও শুভাকাঙ্ক্ষীকে হারালো। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
সবাই মরহুমের জন্য দোয়া করবেন।
আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।
🤲 আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু।
আমিন।