Gool zone sports

Gool zone sports � Latest Football & Sports Updates

24/03/2026

🚨🇧🇷 ব্রেকিং নিউজ: কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন তিনি যে ২২ জন খেলোয়াড়কে নিশ্চিতভাবেই বিশ্বকাপে চান তাদের মধ্যে রয়েছেন নেইমার জুনিয়র 😍

16/03/2026

🇧🇷 জাতীয় দলে ফিরতে চান নেইমার, এখন দেখার বিষয় কার্লো আনচেলত্তি কি সিদ্ধান্ত নেন!

🚨🇧🇷 বাংলাদেশ সময় আজ রাত ১২ টা ৩০ মিনিটে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন ক...
16/03/2026

🚨🇧🇷 বাংলাদেশ সময় আজ রাত ১২ টা ৩০ মিনিটে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি!

উল্লেখ্য, স্কোয়াড ঘোষণা সরাসরি সম্প্রচার করবে সিবিএফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

⚪⚫🇧🇷 ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছেন নেইমার জুনিয়র। আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে এবং...
15/03/2026

⚪⚫🇧🇷 ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছেন নেইমার জুনিয়র। আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে এবং আজ নেইমারকে পর্যবেক্ষণ করতে মাঠে উপস্থিত থাকবে ব্রাজিল দলের কোচিং স্টাফের বড় একটি অংশ। সুতরাং, আগামীকাল নেইমার স্কোয়াডে থাকবেন কিনা তা মূলত নির্ধারিত হবে আজ নেইমারের পারফরম্যান্স ও ফিটনেসের মূল্যায়নের মাধ্যমে!

নেইমারের ক্যারিয়ারে চ্যালেঞ্জ অনেক এসেছে কিন্তু জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ একেবারেই নতুন, তার উপর সান্তোসের মতো দলের হয়ে পারফর্ম করার আরেকটা বাড়তি চাপ তো আছেই। যদিও ঘরের মাঠে ম্যাচ হওয়ায় নেইমার একটু স্বস্তিতে থাকতে পারবেন কিন্তু আসল কাজটা নেইমারকেই মাঠে করে দেখাতে হবে!

ব্যক্তিগতভাবে আমি মনে করি নেইমারের কাছ থেকে আজ এমন পারফরম্যান্স প্রয়োজন যেখানে ম্যাচের সকল আলো যেনো তিনি কেড়ে নিতে পারেন, সর্বশেষ ম্যাচের মতো ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিতে পারেন, তাহলেই জাতীয় দলের জার্সি ফিরে পাওয়ার সম্ভাবনা হবে উজ্জ্বল!

এতো চ্যালেঞ্জের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাওয়া - সৃষ্টিকর্তা নেইমারকে সুরক্ষিত রাখুক 🤲

Neymar in the Jordan away kit for the 2026 World Cup. 💙
13/03/2026

Neymar in the Jordan away kit for the 2026 World Cup. 💙

🚨🇧🇷 ব্রেকিং নিউজ: ব্রাজিলের মিডিয়ার মতে কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই ১৮ জন খেলোয়াড় বিশ্বকাপের জন্য নিশ্চিত করেছেন!🔒 নিশ্চি...
13/03/2026

🚨🇧🇷 ব্রেকিং নিউজ: ব্রাজিলের মিডিয়ার মতে কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই ১৮ জন খেলোয়াড় বিশ্বকাপের জন্য নিশ্চিত করেছেন!

🔒 নিশ্চিত খেলোয়াড় (চোট না পেলে দলে থাকবেই):

• এলিশন (লিভারপুল) – গোলকিপার
• এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ) – ডিফেন্ডার
• দানিলো (ফ্লামেঙ্গো) – ডিফেন্ডার
• মার্কুইনেস (পিএসজি) – ডিফেন্ডার
• গ্যাব্রিয়েল ম্যাগালেস (আর্সেনাল) – ডিফেন্ডার
• এলেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো) – লেফট ব্যাক
• ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) – ডিফেন্সিভ মিডফিল্ড
• আন্দ্রে সান্তোস (চেলসি) – মিডফিল্ড
• ব্রুনো গিমারেজ (নিউক্যাসল) – মিডফিল্ড
• এস্তেভাও (চেলসি) – উইঙ্গার
• ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ) – ফরোয়ার্ড
• ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড) – ফরোয়ার্ড
• রাফিনহা (বার্সেলোনা) – উইঙ্গার

🛂 প্রায় নিশ্চিত খেলোয়াড়:

• ওয়েসলি (রোমা) - রাইটব্যাক
• লুকাস পাকুয়েতার (ফ্লামেঙ্গো) - মিডফিল্ড
• জোয়াও পেড্রো (চেলসি) - ফরোয়ার্ড
• গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল) - উইঙ্গার
• রিচার্লিসন (টটেনহাম) - ফরোয়ার্ড

⭐ খুবই ফেভারিট খেলোয়াড়:

• হুগো সৌজা (করিন্থিয়ানস) – গোলকিপার
• ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো) – ডিফেন্ডার
• ডগলাস সান্তোস (জেনিত) – লেফট ব্যাক
• লুইস হেনরিক (জেনিত) – উইঙ্গার

🎲 চমক হতে পারে এমন খেলোয়াড়:

• ব্রেমার (জুভেন্টাস) - ডিফেন্ডার
• দানিলো (বোটাফোগো) - মিডফিল্ড
• গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই) - মিডফিল্ড
• এন্ড্রিক (লিওন) - ফরোয়ার্ড
• রায়ান (বোর্নমাউথ) - উইঙ্গার
• ইগোর থিয়াগো (ব্রেন্টফোর্ড) - ফরোয়ার্ড

উল্লেখ্য, ভেন্ডারসন না থাকায় কার্লো আনচেলত্তি এমন একজনকে চাচ্ছেন যে রাইট ফুলব্যাক ও সেন্টারব্যাক হিসাবে খেলতে পারে এবং সেই কারণে দানিলোকে দলে রাখছেন। অন্যদিকে, নেইমারের নামটা এখানে মিসিং কারণ এই তালিকা ফর্ম বিবেচনায় করা কিন্তু নেইমারের ক্ষেত্রে ফর্ম মুখ্য বিষয় নয়, তিনি নিজেকে ফিট প্রমাণ করতে পারলে নিশ্চিতভাবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বলেই আশা করা হচ্ছে!

11/03/2026

🇧🇷 নেইমারের কথাগুলো যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে নিজের অজান্তেই আপনার মনও খারাপ হয়ে যাবে। একটা খেলোয়াড় পুরো ক্যারিয়ারটা শেষ করলো ইনজুরির সাথে লড়াই করতে করতে, ইনজুরির চেয়েও খুব সম্ভবত বেশি লড়াই করতে হয়েছে মিডিয়ার বানানো মিথ্যা সংবাদগুলোর বিরুদ্ধে। মিডিয়া যে নেইমারকে নিয়ে কি পরিমাণ নেতিবাচক নিউজ ছড়ায় তা কম বেশি সবাই জানেন। এই যেমন, আজকের ম্যাচটা নেইমার খেললো না শুধুমাত্র ওয়ার্কলোড কমানোর জন্য, কিছুটা বিশ্রামের জন্য কিন্তু মিডিয়া কি ছড়ালো? ইনজুরি! ইনজুরি যদি হয় তাহলে স্বাভাবিকভাবে গতকালও অনুশীলন করলো কিভাবে? এইগুলার উত্তর মিডিয়া কিন্তু দিতে পারবে না, তারা জানে নেইমারের নামে নেতিবাচক নিউজ দিলেই রীচ পাওয়া যায়, সেই নিউজগুলো আরো বেশি রং মাখানোর জন্য বিভিন্ন দেশে কিছু গিরগিটির মতো রং পরিবর্তন করা কন্টেন্ট ক্রিয়েটর তো আছেই!

🚨🇧🇷 অফিসিয়াল নিউজ: আগামীকাল কার্লো আনচেলত্তি নেইমারকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন না তাই কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত নি...
10/03/2026

🚨🇧🇷 অফিসিয়াল নিউজ: আগামীকাল কার্লো আনচেলত্তি নেইমারকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন না তাই কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত নিয়েছেন স্কোয়াড ঘোষণার আগের দিন অর্থ্যাৎ ১৫ তারিখ সান্তোসের ম্যাচ পর্যবেক্ষণ করতে ব্রাজিলে দলের কোচিং প্যানেলের অধিকাংশ সদস্য মাঠে উপস্থিত থাকবেন। ব্যক্তিগত কারণে কার্লো আনচেলত্তি নিজে এই ম্যাচে মাঠে যেতে পারবেন না কিন্তু কোচিং স্টাফরা যে নেইমারের দিকে বিশেষ নজর রাখবেন তা নিশ্চিত!

নেইমারের জন্য এটা হতে যাচ্ছে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো ব্যাপার, ম্যাচটা হবে সান্তোসের মাঠে এবং স্কোয়াড ঘোষণার মাত্র ১ দিন আগে নেইমার যদি নিজের শতভাগ মাঠে প্রদর্শন কর‍তে পারেন তাহলে পরেরদিন নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার!

মঞ্চ প্রস্তুত - এবার পালা নেইমারের নিজেকে আরেকবার প্রমাণ করার। সৃষ্টিকর্তা সুরক্ষিত রাখুন এবং সবকিছু পরিকল্পনা মাফিক সম্পন্ন হোক 🤲

আজকের অনুশীলন ⚽⚽❤️
09/03/2026

আজকের অনুশীলন ⚽⚽❤️

🚨 ব্রেকিং: নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্রাজিলের প্রি-লিস্ট স্কোয়াডে! 🤩💛💚মার্চের ম্যাচের জন্য সেলেসাও স্কোয়াড ঘোষণ...
09/03/2026

🚨 ব্রেকিং: নেইমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্রাজিলের প্রি-লিস্ট স্কোয়াডে! 🤩💛💚
মার্চের ম্যাচের জন্য সেলেসাও স্কোয়াড ঘোষণা হওয়ার আগে ফাইনাল সিদ্ধান্ত শীঘ্রই আনচেলোত্তি নেবেন ⏳
মিশন বিশ্বকাপ ২০২৬: শুরু! ✨🇧🇷

09/03/2026

Goal Zone Sports – First Post
Text:
⚽ Welcome to Goal Zone Sports!
Stay tuned for the latest football news, match highlights, and exclusive updates from around the world.
🔥 Featuring top players like Neymar – Santos 2026, and many more!
🏆 Follow us for your daily dose of football excitement!

Address

Barishal
Amtali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gool zone sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category