24/11/2021
ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন করতে এগিয়ে আসুন।
“মানবিক দৃষ্টি আকর্ষন :
আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে” যেখানে আমরা সফল হয়েছিলাম ছিন্নমুল শিশুদেরকে ঈদের নতুন জামা কাপড় কিনে দিয়েছিলাম আপনাদের করা সাহায্যের অর্থ দিয়ে।
এখন আমাদের ছোট্ট আরেকটি পদক্ষেপ বাস্তবায়ন করার সময় হয়েছে। আমরা আবারো প্রতিজ্ঞা করেছি এবারের নির্মম শীতের সময়ে বঞ্চিত হবে না অসহায় একদল মানুষ নিজেদের মৌলিক চাহিদা “শীত বস্ত্র” হতে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব। অন্তত দশজনের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।
আমাদের উদ্দ্যোগ : এবারের শীতের সময়ে রাজপথের অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরন করব।
একটি মানবিক আবেদন :
প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। রাজপথের এই সকল মানুষদের এক বেলা খাবার এর ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে বর্তমানের এই সময়ে ? তারা রাত কাটায় পথে-প্রান্তরে, তাদের শিশুদের নিজেদের বুকের ভিতর নিয়ে শীতের রাত্রি পাড়ি দেয়। বৃদ্ধরা ধুঁকে ধুঁকে পাঞ্জা লড়ে নির্মম প্রকৃতির সাথে। তারা সমাজের ফেলে দেয়া একটি অঙ্গ, তারা সমাজের অর্থবীদদের আবর্জনা স্বরুপ। সমাজের অর্থবান মানুষের পরিত্যেক্ত একটি জঞ্জাল । বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের একদল মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আসলে কে এইসবের জন্য দায়ী ? আপনি কি পারেন না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে ? কোথায় আজ সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক ? হ্যাঁ, আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষত্ব্যকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার আমরা চাইলেই তাদের বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের, রাজপথে শুয়ে থাকা অসহায় মানুষদের পাশে এসে সবাই দাড়ান। সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন : নগদ অর্থ, পুরনো শীতের জামা-কাপড় ইত্যাদি।
আগামী ডিসেম্বর মাসের প্রথম তারিখ শেষ সময় আপনাদের সাহায্য করার এবং ডিসেম্বারের ১৫ তারিখ থেকে শীত বস্ত্র বিতরণ শুরু করা হবে।
উপহার সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের চিন্তাধারা :
১। আমরা নিজেরাই যাই পারি অর্থ সংগ্রহ করব ।
২। নিজেদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আশেপাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব।
৩।। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সাহায্য চাইব।
৪। নিজ নিজ এলাকায় এই বিষয়টি নিয়ে আলোচনা করুন। এবং নিজ নিজ এলাকার প্রতিনিধি হয়ে আমাদের সাথে যোগ দিন।
এখন পর্যন্ত এই আয়োজনে এগিয়ে এসেছে একদল সাহসী এবং নির্ভীক কর্মী। যারা মনে প্রাণে পণ করেছেন “যদি তর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে” । সকলের প্রতি আহবান আপনারাও ভূমিকা রাখুন এবং দলের সাথে যোগ দিয়ে এগিয়ে আসুন এই মানবিক আবেদনে।
উপহার সামগ্রী বন্টন :
১। আগামী ১৫ ডিসেম্বারের মধ্যে অর্থ সংগ্রহ হয়ে যাবার পর সবাই মিলে আমাদের রাজপথে পরে থাকা ভাই-বোনদের জন্য শীত বস্ত্র কেনাকাটা করব। অর্থ পাঠানোর শেষ তারিখ ১০/১২/২০২১
২। ডিসেম্বার ১৫ তারিখের মাঝে আমরা মূলত ঢাকা শহরের কিছু ফুটপাত আছে সেখানে নিজেরা গিয়ে উপহার সামগ্রী বন্টন করব মধ্য রাতে।
পরিশেষে বলতে চাই,
বেশী নয় শুধু আপনার এক দিনের হাত খরচটুকু রাজপথের ফুটপাতে থাকা ভাই-বোনদের উপহার দিন। সাময়িক হলেও অন্তত এক বিন্দু হাসিতো আমরা ফুটাতে পারব তাদের মুখে। সবার প্রতি আন্তরিক অনুরোধ এই উদ্দ্যোগটি সফল করতে আমাদের সাথে যোগদান করুন। এছাড়াও আপনাদের মূল্যবান যে কোন মতামত দিতে পারেন আমাদের।
সহযোগিতা করার জন্য পেইজ এ মেসেজ করুন।