02/11/2024
গোবিন্দপুর ইউথ ক্লাবের উদ্যোগে টুটুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে, উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম খন্দকার, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী মোঃআলমগীর হোসেন, সভাপতি, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সেন্টু মোল্লা, কোষাধ্যক্ষ, নবাবগঞ্জ উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপি, মাইদুর রহমান ফয়েজ, যুগ্ন-সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল, সজিবুর রহমান সজীব, সভাপতি, বান্দুরা ইউনিয়ন বিএনপি, দুর্জয় মাহমুদ সোহেল, নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা এবং আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নুরুল আমিন মিশু, সভাপতি গোবিন্দপুর ইউথ ক্লাব।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব তুষার আহম্মেদ, সাধারণ সম্পাদক, গোবিন্দপুর ইউথ ক্লাব।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল গোবিন্দপুর ইউথ ক্লাবের নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ।