দারুল উলূম মকবুলিয়া মাদ্রাসা, কাচিসাইর,দেবিদ্বার, কুমিল্লা

  • Home
  • দারুল উলূম মকবুলিয়া মাদ্রাসা, কাচিসাইর,দেবিদ্বার, কুমিল্লা

দারুল উলূম মকবুলিয়া মাদ্রাসা, কাচিসাইর,দেবিদ্বার, কুমিল্লা আমরা স্বপ্ন বুনি আকাশ ছোঁয়ার!

06/06/2026
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আগামীকাল (৭ জুন ২০২৬, রবিবার) খুলবে মকবুলিয়া  মাদরাসা।
06/06/2026

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আগামীকাল (৭ জুন ২০২৬, রবিবার) খুলবে মকবুলিয়া মাদরাসা।

ভর্তি বিজ্ঞপ্তি: ইবতেদায়ী (চতুর্থ শ্রেণি) থেকে মেশকাত জামাত পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি চলছে , শনিবার থেকে ক্...
03/04/2026

ভর্তি বিজ্ঞপ্তি:
ইবতেদায়ী (চতুর্থ শ্রেণি) থেকে মেশকাত জামাত পর্যন্ত সকল বিভাগে সীমিত কোটায় ভর্তি চলছে , শনিবার থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের মাদরাসা তালীম- তারবিয়্যাতে সর্বোচ্চ গুরুত্বের সাথে থাকা খাওয়ার উন্নত ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে আস্থা অর্জন করতে পেরেছে। দারুল উলূম দেওবন্দ ও দেশের স্বনামধন্য মাদ্রাসা থেকে ফারেগ সিরিয়ালপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী মাধ্যমে পাঠদান ও সার্বক্ষণিক তদারকি করা হয়।
অন্যান্য বছরের ন্যায় এ বছরও বেফাক ও কুমিল্লা জেলা বৃত্তিতে ঈর্ষনীয় সফলতা এসেছে আলহামদুলিল্লাহ।

বেফাক তাইসীর জামাতে ১৩ টি সিরিয়াল, নাহবেমীর জামাতে ৪ টি সিরিয়াল ।

জেলা বৃত্তি পরীক্ষায় মীযান জামাতে ২য় স্থান অর্জন সহ ৪ টি সিরিয়াল সহ ৯ জন বৃত্তি ( সব বিষয়ে ৮০ র উপরে)

হিফজ বিভাগে বেফাকে ২য় ও ৩য় স্হান ৪ জন হয়েছে,
কুমিল্লা জেলা বৃত্তি পেয়েছে 16 জন ।
আলহামদুলিল্লাহ।

বি : দ্র : হাফেজ ছাত্রদের জন্য বিশেষ জামাত রয়েছে

মেধাবী অস্বচ্ছল ছাত্রদের জন্য বিশেষ করে কিতাব বিভাগে বিশেষ বিবেচনা থাকে।

24/03/2026

মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের প্রতি একান্ত বার্তা।

কওমী মাদ্রাসাসমূহে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এ প্রেক্ষিতে প্রিয় ছাত্রদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা—

ছাত্র ভাইয়েরা অযথা বড় মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রতি আগ্রহী না হয়ে, ইচ্ছাকৃতভাবে ছোট মাদ্রাসা বেছে নিন। এমন মাদ্রাসায় ভর্তি হোন, যেখানে প্রতি ক্লাসে ছাত্রসংখ্যা ২০-এর কম থাকে। এতে করে উস্তাদের নিবিড় তত্ত্বাবধানে থেকে নিয়মিত ছবক ও হাজিরার মাধ্যমে নিজের ভিত্তি মজবুত করা সম্ভব হবে।

মনে রাখবেন, কাফিয়া পর্যন্ত সময়টাই আপনার ইলমের মূল ভিত্তি গড়ার সময়। এই সময় উস্তাদের তদারকি ও চাপের মধ্যেই নিজেকে গড়ে তুলতে হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজেকে একজন যোগ্য উস্তাদের তত্ত্বাবধানে সোপর্দ করার মানসিকতা তৈরি করুন এবং ইলমে দ্বীন অর্জনের এই মহাসফরে আত্মনিয়োগ করুন। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আপনাকে নূরের পথে পরিচালিত করবেন।

📌 দারুল উলুম মকবুলিয়ায় ভর্তি চলছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার  আমাদের মাদরাসার সংক্ষিপ্ত ফলাফলনিম্নে দেওয়া হলো: তাইসীর ...
18/03/2026

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার আমাদের মাদরাসার সংক্ষিপ্ত ফলাফল
নিম্নে দেওয়া হলো:

তাইসীর — ১৩ জন
নাহবেমীর — ৪ জন
হিফজুল কুরআন - ৪
সর্বমোট ২১ জন মেধা তালিকায় স্থান অর্জন করেছে।

||কুমিল্লা জেলা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দারুল উলুম মকবুলিয়া ||আলহামদুলিল্লাহ...হৃদয় ভরে শুকরিয়া আদায় ...
26/02/2026

||কুমিল্লা জেলা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দারুল উলুম মকবুলিয়া ||

আলহামদুলিল্লাহ...
হৃদয় ভরে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে।

এ বছর ‘কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠন’- এর বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে দারুল উলুম মাকবুলিয়া মাদরাসা। দেবিদ্বারের এই প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান থেকে মিজান জামাতে ৯ জন ছাত্র কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে, যার মধ্যে রয়েছে ❝দ্বিতীয় সিরিয়াল❞ সহ মোট ৪টি সিরিয়াল।

মিজান জামাতে যথাক্রমে ২য়, ১৫ তম , ১৭ তম ও ১৯ তম স্থান অধিকার করেছে আমাদের মেধাবী শিক্ষার্থীরা। আরও পাঁচজন ছাত্র সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে মকবুলিয়ার গৌরবকে করেছে বহুগুণ উজ্জ্বল।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় ছাত্রদের ইলমে বরকত দান করুন। তাদেরকে দ্বীনের খেদমতে কবুল করুন এবং এই সাফল্যকে তাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের সোপান বানিয়ে দিন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।

Address

কাচিসাইর,দেবিদ্বার, কুমিল্লা

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল উলূম মকবুলিয়া মাদ্রাসা, কাচিসাইর,দেবিদ্বার, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share