20/08/2026
OFFICIAL STATEMENT | PANDORUM ESPORTS
PMNC Bangladesh-এ আমাদের সাম্প্রতিক Disqualification নিয়ে কিছু বিষয় পরিষ্কার করা জরুরি বলে আমরা মনে করি।
Semifinal-এর দুই দিন আগে officials আমাদের player-এর device check করেছিলেন। তখনও bootloader unlocked ছিল। কিন্তু সে সময় এ বিষয়ে কোনো issue বা warning দেওয়া হয়নি, device change করতেও বলা হয়নি এবং আমাদের participate করতে দেওয়া হয়েছিল।
কিন্তু Day 2-এর প্রথম match-এর পর পুনরায় device check করে সেই একই unlocked bootloader-কে আমাদের Disqualification-এর একটি কারণ হিসেবে দেখানো হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো PDES Ryezii-এর previous ID ban। আমাদের জানা অনুযায়ী, সংশ্লিষ্ট officials এই বিষয়টি আগে থেকেই জানতেন। তারপরও তাকে participate করতে দেওয়া হয়েছিল। তাহলে আগে থেকেই জানা এই বিষয়টি পরবর্তীতে Disqualification-এর সময় আবার issue হিসেবে কেন বিবেচনা করা হলো—এ বিষয়ে আমরা পরিষ্কার ব্যাখ্যা চাই।
এছাড়াও পুরো ঘটনায় Syndicate-এর involvement নিয়ে আমাদের কিছু concern রয়েছে, যা আমরা মনে করি properly এবং independently investigate করা উচিত। আমরা কোনো evidence ছাড়া কাউকে guilty বলতে চাই না। আমরা শুধু চাই পুরো ঘটনাটি fair এবং transparentভাবে investigate করা হোক।
আমাদের player cheat করেছে বা কোনো unfair advantage নিয়েছে—এমন evidence থাকলে proper process-এর মাধ্যমে তা উপস্থাপন করা হোক। সত্যিকারের evidence থাকলে আমরা সেটি মেনে নেব।
কিন্তু আমাদের প্রশ্ন খুবই সাধারণ—
Bootloader আগে থেকেই unlocked ছিল।
Previous ID-এর বিষয়টিও আগে থেকেই জানা ছিল।
তারপরও আমাদের participate করতে দেওয়া হয়েছিল।
তাহলে পরবর্তীতে এই একই বিষয়গুলো আমাদের Disqualification-এর কারণ হিসেবে কেন সামনে আনা হলো?
আমরা কোনো special treatment চাই না।
আমরা Transparency চাই।
আমরা Evidence চাই।
আমরা Consistency চাই।
এবং আমরা একটি Fair Investigation চাই।
Bangladesh-এর PUBG MOBILE community অনেক বড়। Tournament decisions-এর transparency এবং consistency-এর ওপর players ও organisations-এর আস্থা নষ্ট হলে Bangladesh-এ PUBG MOBILE Esports-এর future growth ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ঘটনার সম্পূর্ণ সত্যতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমরা বিষয়টি Tencent/PUBG MOBILE-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করব।
সবশেষে, বর্তমান পরিস্থিতি এবং পুরো ঘটনার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমি PANDORUM ORG-এর অধীনে চলমান teams-এর কার্যক্রম সাময়িকভাবে SUSPEND করার সিদ্ধান্ত নিয়েছি।
আমরা আশা করি আবেগ বা গুজবের পরিবর্তে facts, evidence এবং fair investigation-এর মাধ্যমেই সত্য সামনে আসবে।