03/09/2026
চট্টগ্রাম উপজেলা সাতকানিয়া থানার অন্তর্গত, ১নং চরতী ইউনিয়নের তুলাতলী নিবাসী, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা
জনাব আসিফ উল্লাহ, ব্রেইন স্ট্রোক জনিত কারণে শারজাহ্ আল-কাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে, চরতী প্রবাসী কল্যান সমিতির পরিবার
গভীর শোকাহত। 🤲🤲🤲🥲🥲🥲
বৃহত্তর চরতী প্রবাসী কল্যাণ সমিতি পক্ষ হতে মরহুমের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি, এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, এবং পরিবারের সকল সদস্যদের শোক কাটিয়ে ওঠার শক্তি দিন (আমীন)
শোকার্তেঃ
বৃহত্তর চরতী প্রবাসী কল্যাণ সমিতি